Pahalgam Terror Attack: ৪ দিনে আটারি সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন ৫৩৭ পাকিস্তানি, দেশে ফেরা ৮৫০ ভারতীয়র

Pakistani Nationals: পহেলগাঁও জঙ্গি হামলার জেরে স্বল্প মেয়াদি ভিসার ১২টি ক্যাটেগরির আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়তে বলা হয়েছিল। রবিবার ২৭ এপ্রিলই ছিল শেষ দিন। গত ২২ এপ্রিল ঘটে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। এরপর ভারত সরকারের কড়া নির্দেশ মেনে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরে গিয়েছেন পাকিস্তানিরা। গত ২৪ এপ্রিল থেকে ৪ দিনে প্রায় ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে ওই সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরেছেন বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট আধিকারিকদের সূত্রে খবর, ৫৩৭ জন পাকিস্তানি যেমন এদেশ ছেড়ে তাদের দেশে ফিরেছেন, তেমনই পাকিস্তান ছেড়ে ভারতে ফিরে এসেছেন এদেশের নাগরিকরাও। পঞ্জাবে আটারি ওয়াঘা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গত ৪ দিনে ফিরে এসেছেন প্রায় ৮৫০ জন ভারতীয়। তাদের মধ্যে ১৪ জন কূটনীতিক ও অন্যান্য অফিসারেরা রয়েছেন। পহেলগাঁও জঙ্গি হামলার জেরে পাকিস্তান থেকে তাদের দেশে ফেরানো হয়েছে।

Pakistani

আটারি সীমান্তে এনিয়ে প্রোটোকল অফিসার অরুণ পাল জানান, গত তিন থেকে চার দিনে ওই ৮৫০ জন ভারতীয় নাগরিক ফেরত এসেছেন ভারতে। শুধু রবিবারই ২৩৭ জন পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফিরে গিয়েছেন ও ১১৬ জন ভারতীয় এদেশে ফিরে এসেছেন। ২৪ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ৫৩৭ জন পাকিস্তানে ফিরে গিয়েছেন। ৮৫০ ভারতীয় ফেরত এসেছেন। তবে সর্বশেষ আপডেট অনুযায়ী, পাকিস্তানি পাসপোর্ট হোল্ডারদের ২৯ এপ্রিলের মধ্যেই ফিরে যেতে হবে। শেষ সময়ের মধ্যে ভারতীয় পাসপোর্ট হোল্ডারদেরও ফিরতে হবে এখানে।

Take a Poll

অরুণবাবু আরও জানান, সকাল দশটায় অভিবাসন কাউন্টার খোলে। রবিবার কাউন্টার বন্ধ হওয়ার আগে পর্যন্ত ২৩৭ জন পাকিস্তানি নাগরিক ভারত থেকে ফিরে গিয়েছেন ও ভারতে ফিরে এসেছেন ১১৬ জন ভারতীয়। ২৩৭ জনের মধ্যে ৯ জন কূটনীতিক ও আধিকারিকরা রয়েছেন। এর আগে শনিবার ৮১ জন, শুক্রবার ১৯১ জন ও বৃহস্পতিবার ২৮ জন পাকিস্তানি ভারত ছেড়ে চলে গিয়েছেন।

রবিবার ভারতে ফিরে আসা ১১৬ জনের মধ্যে একজন কূটনীতিক রয়েছেন। এর আগে শনিবার ১৩ জন কূটনীতিক ও অফিসার-সহ ৩৪২ জন ভারতীয় দেশে ফিরেছিলেন। শুক্রবার ফিরে আসেন ২৮৭ জন ভারতীয়। বৃহস্পতিবার ১০৫ জন ভারতীয় দেশে ফিরে এসেছিলেন। তবে আধিকারিকরা এও জানাচ্ছেন, স্থল সীমান্ত ছাড়াও অনেক পাকিস্তানিরা বিমানে দেশ ছেড়ে চলে গিয়েছেন। তবে পাকিস্তানের সঙ্গে সরাসরি ভারতের বিমান না থাকায় তারা হয়ত অন্য দেশে আপাতত চলে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+