ফের আদালতে পদ্মাবত, সুপ্রিম বিচারের আশায় ছবির প্রযোজকরা

পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে যেখানে ধুন্ধুমার চলছে সেখানে দীপিকা পাড়ুকোন একটু চিল করে নিচ্ছেন, তা বলে ভাববেন না কাজ কর্ম শিকেয় তুলে রেখেছেন।

ফের সুপ্রিম কোর্টে পদ্মাবতের প্রযোজক। দেশের বিভিন্ন রাজ্য একে একে তাদের রাজ্যে পদ্মাবতের মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করছেন আর এরই প্রতিবাদে ফের কাঠগড়ায় সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ফিল্ম।

ফের আদালতে পদ্মাবত, সুপ্রিম বিচারের আশায় ছবির প্রযোজকরা

'পদ্মাবত'-কে বিজেপি শাসিত একাধিক রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পদ্মাবতী -নাম নিয়ে তৈরি হওয়া এই ছবি শ্যুটিংয়ের সময় থেকেই একের পর এক বিবাদে জড়িয়েছিল। অনেক কাঠখড় পেরিয়ে সেন্সর ছাড়পত্র পায় এই ছবি। নাম পরিবর্তন করে তা হয় পদ্মাবত।

কিন্তু এত কিছুর পরেও ছবিটি কোনও মতেই মুক্তি পেতে দিতে নারাজ রাজপুতদের সংগঠন কার্নি সেনা। প্রাথমিক ভাবে রাজস্থানে এই ছবির মুক্তি না পাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সে রাজ্যের সরকার। পরে সেই তালিকায় একে একে গুজরাত, মধ্যপ্রদেশ ও সর্বশেষ হরিয়ানাও যুক্ত হয়।

ফের আদালতে পদ্মাবত, সুপ্রিম বিচারের আশায় ছবির প্রযোজকরা

ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পাবে বলে প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ছবিটিকে নিজেদের রাজ্যে মুক্তি পেতে দিতে রাজি নন গোবলয়ের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শুধু কার্নি সেনাই নয় এই ছবির মুক্তিতে আপত্তি রয়েছে রাজপুতানার মেওয়ারের রাজপরিবারের সদস্যদেরও।

এদিকে সেন্সর বোর্ডের ছাপত্রের পরও কীভাবে রাজ্য সরকার কোনও ছবিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে এই প্রশ্নেই আদালতের দ্বারস্থ হয়েছেন 'পদ্মাবত'-এর প্রযোজকরা। শুনানির জন্য মামলাটি গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বৃহস্পতিবার। পদ্মাবতের নির্মাতা ভায়াকম ১৮ -ছবির বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+