আদালতে নির্দেশে মুক্তি পদ্মাবতের, রয়েছে চূ়ড়ান্ত আগ্রহ, রাজ্যে রাজ্যে চলছে বিক্ষোভ

সঞ্জয়লীলা বনশালী পরিচালিত বিতর্কিত সিনেমা পদ্মাবতে মুক্তি পেয়েছে আজ। চারিদিকে চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উত্তেজনাপ্রবণ রাজ্যগুলিতে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও রাজ্যে রাজ্যে চলছে বিক

সঞ্জয়লীলা বনশালী পরিচালিত বিতর্কিত সিনেমা পদ্মাবত মুক্তি পেয়েছে আজ। চারিদিকে চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উত্তেজনাপ্রবণ রাজ্যগুলিতে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও রাজ্যে রাজ্যে চলছে বিক্ষোভ।

আদালতে নির্দেশে মুক্তি পদ্মাবতীর, রয়েছে চূ়ড়ান্ত আগ্রহ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরও হামলার আশঙ্কায় গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ ও গোয়ায় মাল্টিপ্লেক্সে পদ্মাবত সিনেমাটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আহমেদাবাদে মঙ্গলবার রাতে একটি মলে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজপুত কারনি সেনা আদালতের নির্দেশের পরও সমানে হুমকি দিয়ে চলেছে। এই অবস্থায় ফের অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে।

দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শাহিদ কাপুর অভিনীত এই সিনেমা ডিসেম্বরের ১ তারিখ মু্ক্তি পাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি নানা বিরোধিতায়। মূলত রাজপুত কারনি সেনা সিনেমা মুক্তির বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ শুরু করে। যা নিয়ে সুপ্রিম কোর্টে যান ছবি নির্মাতারা। সর্বোচ্চ আদালতও সারা দেশে ছবি মুক্তির নির্দেশ দেয়।

ষোলো শতকের কাল্পনিক কবিতা পদ্মাবত যার লেখক ছিলেন মালিক মহম্মদ জয়সী, তাঁর লেখার উপরে ভিত্তি করে তৈরি হয় পদ্মাবতী। যা পরে নাম বদলে হয়েছে পদ্মাবত। এই সিনেমায় রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকা পাড়ুকোন, রতন সিংয়ের চরিত্রে শাহিদ কাপুর ও আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং অভিনয় করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+