যৌন হয়রানি সম্পর্কিত বিতর্কের জেরে রাষ্ট্রপুঞ্জের পদ ছাড়লেন পাচৌরি
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : বিতর্কের জেরে অবশেষে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী বিজ্ঞানী রাজেন্দ্র পাচৌরি।
সম্প্রতি তাঁরই অধীনস্থ এক মহিলা তাঁর বিরুদ্ধে দিল্লির এক থানায় যৌন হয়রানির অভিযোগ আনেন। রাজেন্দ্রর বিরুদ্ধে অশালীন আচরণ, ইমেল, এসএমএস মারফত যৌন হয়রানির অভিযোগ আনা হয়।

দিল্লি পুলিশ এফআইআর দায়ের করার পরই গ্রেফতারি এড়াতে ৭৫ বছরের পাচৌরি উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানান। আদালত সেই আর্জি গ্রহণ করে নিম্ন আদালতে পাচৌরিকে আবেদন জানাতে ও আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতারি না করতে নির্দেশ দেয়। তবে পাচৌরিকে পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দেয় দিল্লির উচ্চ আদালত।
রাজেন্দ্র পাচৌরি, ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার পান। এছাড়া তিনি 'দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট' নামে একটি সংস্থারও প্রধান। সেখানেই এই যৌন হয়রানির ঘটনা ঘটে বলে অভিযোগ আনা হয়।
More From
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮












Click it and Unblock the Notifications