ভারতকে নিয়ে ট্রাম্পের 'দূষণ' খোঁচার পর মোদীকে কটাক্ষ চিদাম্বরমের, প্রসঙ্গ তুললেন 'নমস্তে ট্রাম্প' এর

মোদী কি আরও একবার ট্রাম্পকে ভারত সফরে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানের জন্য ডাকবেন? এভাবেই খোঁচা দিয়ে কংগ্রেস নেতা মোদীর বিরুদ্ধে অস্ত্রে শান দিলেন। উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গিয়ে ভারত সহ বেশ কয়েকটি দেশকে বিশ্ব দূষণ ছড়ানোর জন্য দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই তোপ দাগা শুরু করেন চিদাম্বরম।

ভারতকে নিয়ে ট্রাম্পের দূষণ খোঁচার পর মোদীকে কটাক্ষ চিদাম্বরমের, প্রসঙ্গ তুললেন নমস্তে ট্রাম্প এj

' মিস্টার ডোনাল্ড ট্রাম্প, চিন ভারত ,রাশিয়াকে একসঙ্গে রেখে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এদের বিরুদ্ধে করোনা ভাইরাসের পরিসংখ্যান গোপনের তথ্য তুলে ধরা হয়েছে। এই তিনটি দেশকে তিনি বিশ্ব সবচেয়ে বেশি বায়ু দূষণের জন্য দায়ী করেছেন। মিস্টার মোদী কি এরপর আরও একবার নমস্তে ট্রাম্প অনুষ্ঠান আয়োজন করবেন?' প্রশ্ন তুলে কার্যত মোদী সরকারকে তুলোধনা করেন বিশিষ্ট আইনজীবী তথা দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম।

উল্লেখ্য, 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে এছরের ফেব্রুয়ারি মাসে যোগ দিতে ভারতে আসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁকে স্বাগত জানাতে গুজরাতে এলাহি আয়োজন হয়। নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প পরম্পর পরম্পরের ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীকালে ট্রাম্পও বহুবার মোদীর সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গ তুলে উচ্ছ্বসিত বার্তা দেন। এবার মার্কিন নির্বাচনে ট্রাম্প করোনার জেরে নিজের জায়গা পোক্ত করতে ভারতে দুষতে ছাড়লেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+