গান্ধী হত্যার প্রসঙ্গ টেনে মোদীকে আক্রমণ ওয়েইসির
ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন আসাউদ্দিন ওয়েইসি। মহাত্মা গান্ধীর হত্যার প্রসঙ্গ টেনে মোদীকে আক্রমণ করে ওয়েইসি বলেছেন, নাথুরাম গডসে গান্ধীজিকে একবার হত্যা করেছিলেন আর এখনকার
ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন আসাউদ্দিন ওয়েইসি। মহাত্মা গান্ধীর হত্যার প্রসঙ্গ টেনে মোদীকে আক্রমণ করে ওয়েইসি বলেছেন, নাথুরাম গডসে গান্ধীজিকে একবার হত্যা করেছিলেন আর এখনকার গডসে প্রতিদিন দেশকে হত্যা করছে। তাই গান্ধীজির অনুগামীদের কাছে আমার আবেদন, দেশকে এঁদের হাত থেকে বাঁচান।

বুধবার ঔরঙ্গাবাদে দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই মোদী সরকারকে আক্রমণ করেন সাংসদ আসাউদ্দিন ওয়েইসি। প্রসঙ্গত উল্লেখ্য আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে ওয়েইসির এই সভা বিজেপি শিবিরে চিন্তার মেঘ বাড়িয়েছে তাতে কোনও সন্দেহ নেই।
ওয়েইসি মোদী সরকারের সমালোচনায় গডসের প্রসঙ্গে টেনে এনে বসেছেন। বর্তমান সরকার গডসের সমর্থক। কাজেই বোঝা যাচ্ছে তারা দেশের সঙ্গে কী করতে পারে।
মহাত্মা গান্ধীর জন্মদিন উদযাপন করেছে বিজেপি। তাঁদের মাথায় গডসেকে নিেয়ই বিজেপির এই গান্ধী জয়ন্তী পালন করেছে। যাঁরা গডসেকে নিজেদের নায়ক বলে মনে করে। নাথুরাম গডসে তিনটে গুলি কর হত্যা করেছিল গান্ধীজিকে। আর বিজেপি প্রতিদিন হত্যা করছে ভারতীয়দের।
কাশ্মীর ইস্যুতে অমিত শাহকেও আক্রমণ করতে ছাড়েননি ওয়েইসি। কাশ্মীরের অবস্থা নিয়ে বিজেপি সরকার প্রকাশ্যে মুখ খুলতে ছাইছে না বলে অভিযোগ করেছেন তিনি। কাশ্মীর সফরের জন্য রাজনৈতিক নেতাদের আদালতের অনুমতি নিতে হচ্ছে। কাজেই বোঝা যাচ্ছে সেখানকার পরিস্থিতি কতটা সংকটজনক। এমনই মন্তব্য করেছেন ওয়েইসি।
-
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম












Click it and Unblock the Notifications