মুসলিমরা সব থেকে বেশি কনডোম ব্যবহার করেন, মোহন ভগবতের মন্তব্যে প্রতিক্রিয়া ওয়াইসির
মুসলিমরা সব থেকে বেশি কনডোম ব্যবহার করেন, মোহন ভগবতের মন্তব্যে প্রতিক্রিয়া ওয়াইসির
সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভগবতের জনসংখ্যার ভারসাম্যহীন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখালেন আসাদউদ্দিন ওয়াইসির। তিনি দাবি করেন, মুসলিমরা সব থেকে বেশি পরিবার পরিকল্পনা করেন। তাঁরাই সব থেকে বেশি কনডোম ব্যবহার করেন। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি বলেন, মোহন ভগবতের মন্তব্য করার আগে তথ্য যাচাই করা উচিত।

মুসলিমরা সব থেকে বেশি কনডোম ব্যবহার করেন
একটি জনসভায় ওয়াসি মন্তব্য করেন, 'মুসলিম জনসংখ্যা বাড়ছে না। এই নিয়ে আপনারা কোনও টেনশন করবেন না। মুসলিমদের টিএফআর হ্রাস পাচ্ছে। দুই সন্তানের মধ্যে কারা বেশি ব্যবধান রাখেন জানেন? কারা সবচেয়ে বেশি কনডোম ব্যবহার করেন জানেন? আপনাদের জানানোর জন্য বলছি, মুসলিমরা সব থেকে বেশি কনডোম ব্যবহার করেন। তাই মুসলিমদের জনসংখ্যা বাড়ছে জাতীয় ভুল তথ্যে বেশি গুরুত্ব দেবেন না।'

মোহন ভগবতের বক্তব্য
বুধবার নাগপুরে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভগবত বলেন, অনেক দিক বিবেচনা করার পরেই জনসংখ্যা নীতি তৈরি করা প্রয়োজন। এই নীতি দেশের সকলের জন্য প্রযোজ্য হওয়া প্রয়োজন। তিনি বলেন, জনসংখ্যা ভারসাম্য হারালে ভৌগলিক সীমারেখার ওপর প্রভাব পড়ে। ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। এই বিষয়টি আর অগ্রাহ্য করা উচিত হবে না বলেও তিনি মনে করেন। সেই সময় তিনি মন্তব্য করেন, সাম্প্রদায়িক ভিত্তিক জনসংখ্যার ভারসাম্য হ্রাস পাচ্ছে। এটা সমাজের জন্য ক্ষতিকর বলেও তিনি মনে করেন।

কুকুরের এর থেকে বেশি সম্মান রয়েছে
গুজরাট পুলিশ একটি নবরাত্রি গারবা অনুষ্ঠানে পাথর ছোঁড়ার অভিযোগে প্রকাশ্যে কয়েকজন মুসলমানকে বেত্রাঘাত করে। ওয়াইসি তাঁর জনসভায় এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, অভিযুক্তরা গারবা অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। কিন্তু অন্য সম্প্রদায়ের হওয়ার জন্য তাঁদের বেত্রাঘাত করা হয়েছে। তিনি বলেন, 'প্রকাশ্যে জনসাধারণের সকলের সামনে পুলিশ লাঠি দিয়ে মারছে। এটা কি ভারতীয় গণতন্ত্র? এটা কি ভারতীয় ধর্ম নিরপেক্ষতা? এই দেশে রাস্তার কুকুরের সম্মান আছে। কিন্তু একজন মুসলিমের কোনও সম্মান নেই।' ওয়াইসি বলেন, সত্যি যদি তাঁরা দোষী হতেন, তাহলে প্রকাশ্যে বেত্রাঘাত কেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। তিনি বলেন, যখনই দেশে বিজেপি সরকার এসেছে, তখন থেকেই মনে হচ্ছে মুসলিমরা জেলখানায় বন্দি। মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। পুলিশের বেত্রাঘাতের একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিষয়ে এখনও কেন প্রধানমন্ত্রী চুপ, প্রশ্ন তুলেছেন ওয়াইসি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications