জামিয়া কাণ্ড নিয়ে সংসদে মোদী সরকারকে নৃশংস বলে আক্রমণ ওয়েইসির

জামিয়ায় ছাত্রদের উপর গুলি চালনার ঘটনা নিয়ে প্রকাশ্য সংসদে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আসাদ উদ্দিন ওয়েইসি।

জামিয়ায় ছাত্রদের উপর গুলি চালনার ঘটনা নিয়ে প্রকাশ্য সংসদে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আসাদ উদ্দিন ওয়েইসি। মোদীকে নৃশংস বলে আক্রমণ করেছেন তিনি। সিএএ বিরোধী আন্দোলন নিয়ে জামিয়ার ছাত্রদের পাশে থাকার বার্তা দিয়েছেন আসাদউদ্দিন।

 মোদীকে আক্রমণ ওয়েইসির

মোদীকে আক্রমণ ওয়েইসির

সংসদে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নৃশংশ বলে আক্রমণ করলেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি অভিযোগ করেছেন জামিয়ার ছাত্রদের উপর গুলি চালিয়ে নির্মম আচরণ করছে সরকার। এই ধরনের নৃশংস আচরণের জন্য বিন্দুমাত্র লজ্জিত নয় সরকার। উল্টো ছাত্রদের উপর নির্যাতন বাড়ছে। তাঁদের উপর গুলি চালানো হচ্ছে বলে প্রকাশ্যে মোদীকে অভিযুক্ত করেছেন ওয়েইসি।

ওয়েইসিকে সমর্থন কংগ্রেসের

ওয়েইসিকে সমর্থন কংগ্রেসের

ওয়েইসির এই ধারালো সমালোচনার সমর্থন জানিয়েছে কংগ্রেস। সংসদে কংগ্রেসেন নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, দেশের সংবিধান রক্ষায় আন্দোলন করছে মানুষ। জাতীয় সঙ্গীত গেেয় সংবিধান বাচানোর লড়াইয়ে সামিল হয়েছেন তাঁরা। আর মোদী সরকার তাঁদের উপর গুলি চালাচ্ছে। নৃশংসভাবে তাঁদের হত্যা করা হচ্ছে বলে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা। ওয়েইসির সমর্থনে বিরোধী দলগুলিও সংবিধান বাঁচাও স্লোগান তোলেন সংসদে।

 অনুরাগকে আক্রমণ বিরোধীদের

অনুরাগকে আক্রমণ বিরোধীদের

শাহিনবাগের আন্দোলন নিয়ে অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে সংসদে স্লোগান তুলেছেন বিরোধীরা। গোলি মারা বনধ করো বলে স্লোগান দিতে থাকে বিরোধীরা। তার জেরে বেশ কিছুক্ষণ বক্তব্য বেশ করতে পারেননি অনুরাগ ঠাকুর। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+