বিজেপি শাসিত এই রাজ্যে বিজেপি নেতার খাটালে অনাহারে মৃত ২০০টি গরু

ছত্তিশগড়ের দুর্গ জেলার রাজপুর গ্রামে এক বিজেপি নেতার খাটালে অনাহার ক্লিষ্ট হয়ে দুই দিনে অন্তত ২০০টি গরুর মৃত্যু হয়েছে বলে খবর।

বিজেপি শাসিত রাজ্য ছত্তিশগড়ের দুর্গ জেলার রাজপুর গ্রামে এক বিজেপি নেতার খাটালে অনাহার ক্লিষ্ট হয়ে দুই দিনে অন্তত ২০০টি গরুর মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় রাজপুর গ্রামের প্রধান সেবারাম সাহু গোশালার মালিককেই ঘটনার জন্য দায়ী করেছেন।

যে বিজেপি নেতার খাটালে ঘটনাটি ঘটেছে তাঁর নাম হরিশ বর্মা। তিনি স্থানীয় জামুল নগর নিগমের উপপ্রধানও বটে। গত সাতবছর ধরে তিনি খাটাল চালাচ্ছিলেন বলে খবর।

বিজেপি শাসিত এই রাজ্যে বিজেপি নেতার খাটালে অনাহারে মৃত ২০০টি গরু

জেলা আধিকারিক রাজেশ পাত্রে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে আসেন। গরুর ময়নাতদন্তও হয়েছে। রিপোর্ট আসা বাকী রয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, অবহেলার কারণেই এতগুলি গরু মারা গিয়েছে।

এই ঘটনায় সাফাই দিয়ে খাটালের মালিক হরিশ বর্মা জানিয়েছেন, আমার গোশালায় জায়গা নেই। অনেক বেশি গরু থাকে। ২২০টি গরু থাকতে পারে। তবে ছিল ৬৫০টি গরু। আমি সরকারকে জানিয়েছিলাম আমি খেতে দিতে পারছি না। এমনকী তাঁর ১০ লক্ষ টাকা বকেয়া রয়েছে বলেও তিনি দাবি করেছেন। গোমৃত্যুর জন্য তিনি নিজের উপর থেকে দায় ঝেড়ে ফেলেছেন। এই নিয়ে ছত্তিশগড়ের বিজেপি সরকার কি বলে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+