প্রথম ডোজ পেলেও অপ্রতুল দ্বিতীয় ডোজ, তামিলনাড়ুতে চরমে উঠেছে টিকা সঙ্কট
তামিলনাড়ুতে চরমে উঠছে করোনা টিকার সঙ্কট
৪৪ লক্ষ ট্কা ডোজ নষ্ট নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। ১১ এপ্রিল পর্যন্ত পাওয়া হিসাব বলছে, দেশে এখনও পর্যন্ত ব্যবহৃত ১০ কোটি ডোজের মধ্যে ৪৪ লক্ষ ডোজ নষ্ট হয়েছে। অপচয়ের তালিকায় শীর্ষে তামিলনাড়ু। মোট টিকার ১২ শতাংশ সে নষ্ট করেছে। এদিকে এবার দেখা যাচ্ছে প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ পেলেন তামিলনাড়ুর সিংহভাগ বাসিন্দা। টিকা পাননি ৪৫ বছরের উর্ধের নাগরিকরা। যার জেরে নতুন করে বাড়ছে উদ্বেগ।

রাজ্যের একাধিক হাসপাতালে টিকা সঙ্কটের জেরেই এই পরিণতি বলে জানা যাচ্ছে। এমনকী রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতেও শুধুমাত্র সামন্য কিছু মানুষকেই করোনা টিকার প্রথম ডোজ দেওয়া সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পরিস্থিতি ভয়ানক আকার নিয়েছেন চেন্নাইয়ের মতো শহরেও। অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠেছে বেসরকারি হাসপাতালগুলিতে। ভ্যাকসিনের অপ্রতুলতায় রাজ্যের প্রায় সমস্ত বেসরকারি হাসপাতালেই বাড়ছে উদ্বেগ। সেখানে সরকারি হাসাপাতালে প্রয়োজনের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ঘাটতি আছে বলে জানা যাচ্ছে।
তামিলনাড়ুর বেসরকারি স্বাস্থ্য মহলের সংশ্লিষ্ট আধিকারিকের মতে ১০ দিনেরও বেশি সময় ধরে চলছে এই সঙ্কট। কিন্তু সরকারের কাছে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এমনকী প্রায় ১ সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যে কোভ্যাক্সিন আসা বন্ধ হয়ে গিয়েছে। কয়েকদিন আগে কোভিশিল্ডের ডোজ এলেও তা শুধুমাত্র সরকারি টিকাকরণ সেন্টার ও হাসপাতালগুলিতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে বর্তমানে গোটা দেশে রোজই দৈনিক সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি পার করে ফেলছে। এমতাবস্থায় করোনাকে বাগে আনতে আগামী ১ মে থেকে গোটা দেশে ১৮ বছরের উর্ধে সকলকেই করোনা টিকা নেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু ছাড়পত্র মিললেও তামিলনাড়ুর টিকা সঙ্কট উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশের।












Click it and Unblock the Notifications