বিরোধী জোট গঠনে নয়া মোড়, নীতীশের ডাকে তৃণমূলের সঙ্গে সম্মিলিত হচ্ছে কংগ্রেসও

নয়া মোড় আসতে চলেছে বিরোধী জোট গঠনে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে সাড়া দিয়ে তৃণমূলের সঙ্গে সম্মিলিত হচ্ছে কংগ্রেসও। বিরোধী জোটের প্রথম এই সম্মিলিত বৈঠক হতে চলেছে পাটনায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনেই পাটনায় নীতীশ কুমার বৈঠকের আয়োজন করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নতুন সংসদ ভবনের উদ্বোধন করার পরই বিরোধী জোট গঠনে নয়া মোড় এল। বিরোধী ঐক্য গড়ার উদ্দেশে বিজেপি বিরোধী দলগুলি ১২ জুন এই বৈঠকে মিলিত হবে। কংগ্রেস, তৃণমূল-সহ এই বৈঠকে উপস্থিত থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি-সহ আরও অন্যান্য বিরোধী দলও।

নীতীশের ডাকে তৃণমূলের সঙ্গে সম্মিলিত হচ্ছে কংগ্রেসও

সম্প্রতি নবান্নে এসে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার ও আরজেডি প্রধান তেজস্বী যাদব বৈঠক করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাদের মধ্যে জটো আলোচনা হয়েছিল। নীতীশ কুমারকে জোট বৈঠকের আয়োজন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ পরামর্শ দিয়েছিলেন।

তিনি বলেছিলেন দিল্লিতে বৈঠক না করে, পাটনায় বৈঠকের আয়োজন করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরামর্শ মেনেই নীতীশ কুমার পাটনা বৈঠকের আয়োজন করেছেন। সেখনে কংগ্রেসও শামিল হচ্ছে বলে জানা গিয়েছে। কংগ্রেস ও তৃণমূলের উপস্থিতিতে এই জোট বৈঠক অন্য মাত্রা পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরই মধ্যে কর্নাটকে কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়েছে বিরোধী। তারপর থেকে বিরোধী পালে বইতে শুরু করেছে মৃদুমন্দ বাতাস। ২০২৪-এর ভোটের আগে বিরোধী ঐক্যকে শক্তিশালী করতে শুরু হয়েছে জোর তোড়জোড়। ফের বিরোধী ঐক্য তৈরিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

তিনি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন। তারপরই তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে কেজরিওয়াল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিয়ে মমতা বন্যো্ পাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন।

আর এই বৈঠকের উদ্দেশ্য যে বিরোধী ঐক্য গড়ে তোলা হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এরপর নীতীশ কুমার বড় পদক্ষেপ নিয়ে ফেললেন। তিনি সবাইকে এক জায়গায় আনতে মঞ্চ তৈরি করে ফেললেন। ১২ জুন সেই আসপর বসতে চলেছে বিহারের পাটনায়।

জাতীয় রাজনীতিতে কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে অনেক বিজেপি বিরোধী দলেরই আপত্তি রয়েছে। সেই সমস্ত দলকেও একত্রিত করে জোট-বার্তা দিতে উদ্যোগ নিয়েছেন নীতীশ। এখন দেখার কংগ্রেসের উপরই তারা বিরোধী জোটের রাশ ধরে রাখতে ইচ্ছুক হয়, নাকি বিরোধী জোট নিয়ে অন্য কোনো সমীকরণ বেরিয়ে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+