বিশ্বাসযোগ্যতা হারিয়েছে NTA, NEET পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা
নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা। ফুঁসে উঠলেন বিরোধীরা। NTA-র বিরুদ্ধে প্রতিবাদে সরব গোটা দেশের বিরোধীরা। সুপ্রিম কোর্টেও তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে এনটিএকে। অল ইন্ডিয়া এক্সামিনেশন ফর অ্যাডমিশন টু মেডিকেল কোর্সের পরীক্ষায় ব্যপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। এতোদিন ধরে তাঁরা যে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে সেটার কোনও মূল্যই আর থাকল না বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। এনটিএ নিট পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন পড়ুয়ারা এবং অভিভাবকরা।

এই নিয়ে কংগ্রেস মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন। তারা অভিযোগ করেছে সব দেখেও চুপ করে বসে রয়েছে কেন্দ্র। একটি শব্দও খরচ করছে না তারা। এদিকে দুর্নীতি ইস্যুতে এজেন্সি ব্যবহার করে বিরোধীদের উপর চাপ তৈরি করতে পিছপা হয় না তারা। মুখে কেন কুলুপ এঁটে আছেন প্রধানমন্ত্রী মোদী তা নিয়ে সরব হয়েছেন তাঁরা।
ডিএমকে তীব্র আক্রমণ শানিয়েছে এই নিয়ে। গত ৫ মে ২৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। ৪ জুন হয়েছিল লোকসভা ভোটেরক ফল প্রকাশ। তারপরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর দেখা যায় ৬৭ জন পরীক্ষার্থী টপ ব়্যাঙ্ক করেছেন এবং একই নম্বর পেয়েছেন। পরীক্ষা মধ্যেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছিল। তারপরেই এই রকম অস্বাভাবিক নম্বর প্রাপ্তি নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে।
তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়। সেই মামলায় কাউন্সিলিংয়ে স্থগিতাদেশ চেয়েছিল এনটিএ। কিন্তু সেটা খারিজ করে দেয় শীর্ষ আদালত এবং তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় এনটিএকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন নিট পরীক্ষায় এই দুর্নীতি ২৪ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে বিহার বিধানসভায় এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। তিনি অভিযোগ করেন যবে থেকে বিজেপি ক্ষমতায় এসেছে তবে থেকে প্রশ্নপত্র ফাঁস আম বাত হয়ে দাঁড়িয়েছে।
তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসুও তীব্র আক্রমণ শানিয়েছেন এই নিয়ে। তিনি অভিযোগ করেছেন যাঁরা নিয়োগ দুর্নীতি নিয়ে এতো তৎপর তাঁরাই পরীক্ষায় দুর্নীতি করছে। এর তদন্ত হওয়া জরুরি। এই দুর্নীতি গোটা দেশের চিকিৎসকদের ভাবমূর্তিতে আঘাত হানবে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications