Lok Sabha Election: আগে হোক পোস্টাল ব্যালটের গণনা, ফলাফল ঘোষণার আগে কমিশনের কাছে আবেদন বিরোধীদের
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার ২৪ ঘণ্টা আগে বিরোধী নেতারা নির্বাচন কমিশনকে প্রথমে পোস্টাল ব্যালট গণনা করার এবং তারপরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নম্বর চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন। বিরোধী জোটের নেতারা আগে পোস্টাল ব্যালটের ফল ঘোষণার দাবি জানান। "এটি বিধিবদ্ধ নিয়মে স্পষ্টভাবে বলা আছে।' এমনটাই দাবি করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভী।
পোস্টাল ব্যালট বরাবর প্রথমে গণনা হয়ে থাকে। বুথ ভিত্তিক গণনা শেষে রিটার্নিং অফিসার প্রথমে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করতেন। তারপর শুরু হত পেপার ব্যালাট বা এখনকার ইভিএমে ভোট গণনা। ২০১৯-এ নির্বাচন কমিশন গণনা শুরুর দিন কয়েক আগে নিয়ম বদল করে পোস্টাল ব্যালট এবং ইভিএম, দুটিরই গণনা এক সঙ্গে শুরু করতে বলে।

কমিশন আগেরবার জানিয়েছিল সময় বাঁচাতেই তারা পোস্টাল ও ইভিএমের ভোট গণনা একই সময় শুরুর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিরোধীদের দাবি মতো পোস্টাল ব্যালটের ফল আগে ঘোষণার নির্দেশিকা দেয় কিনা সেটাই দেখার।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন , 'সিস্টেমে কোনও সমস্যা নেই, গণনা নির্বিঘ্নেই হবে। কড়া নজরদারিতে রাখা রয়েছে ইভিএম। এআরও টেবিলে কাউন্টিং এজেন্ট বসতে পারবেন। গণনা নিয়ে বিরোধীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। সময় বাঁচাতেই পোস্টাল ব্যালট এবং ইভিএম একসঙ্গে গণনা করা হয়।'
একইসঙ্গে রাজীব কুমার আরও বলেছেন, ভেরিফিকেশন অব কারেন্ট ডেট অ্যান্ড টাইমও দেখা হবে। শুরু এবং শেষের সময় দেখাতে হবে, এই দাবিও মেনা নেওয়া হয়েছে। রাজীব কুমারের কথায়, অবশ্যই এগুলি দেখাোনো হবে। এটাও মেনে নিয়েছি।..প্রতিটি রাউন্ডও ডিসপ্লে বোর্ডে দেখানো হবে। ৭০ সাল থেকে এই নিয়ম চলে আসছে।'
সব বুথ ফেরত সমীক্ষাতেই ইঙ্গিত দিচ্ছে তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছেন নরেন্দ্র মোদী। বিরোধীরা কয়েকটি রাজ্যে টক্কর দিলেও দিল্লির তখত দখলের জন্য তা পর্যাপ্ত ছিল না।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications