রাজ্য সভায় নাগরিকত্ব সংশোধনীর বিলের বিরোধিতায় নতুন ছক বিরোধীদের
লোকসভায় নাগরিকত্বল সংশোধনী বিল পাস হয়ে গেলেও রাজ্যসভার অনুমোদন এখনএ বািক। এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না বিরোধীরা।
লোকসভায় নাগরিকত্বল সংশোধনী বিল পাস হয়ে গেলেও রাজ্যসভার অনুমোদন এখনএ বািক। এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না বিরোধীরা। নতুন করে কোমর বেঁধে নামতে চলেছেন তাঁরা। তার জন্য ইতিমধ্যেই নতুন ছক কষে ফেলেছে বিরোধীরা। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর মরিয়া চেষ্টা চালাবেন তাঁরা।

লোকসভায় বিল পাস
সোমবারই লোকসভা পেশ করা হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল এই বিলের বিরোধিতা করলেও শিবসেনা কিন্তু সমর্থন জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর শেষে রাতে পাস হয় বিলটি।

রাজ্যসভায় বিরোধিতা
এবার রাজ্যসভায় বিলটি পাস করানো বড় চ্যালেঞ্চ অমিত শাহদের। কারণ রাজ্যসভায় বিলটি পাস না করানোর মরিয়া চেষ্টা চালাবে বিরোধীরা। যদিও ভোটের সংখ্যায় মোদী সরকার হয়তো জিতে যাবে। কিন্তু বিলটি সিলেক্ট কমিটিতে যাতে পাঠানো যায় তার মরিয়া চেষ্টা চালাবেন বিরোধীরা। এমনই পরিকল্পনার পথে এগোচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই কংগ্রে, ডিেমকে, বামেরা বিরোধীতার পরিকল্পনা সেরে ফেলেছে।

তামিল শরণার্থীদের নিয়ে সওয়াল
ইতিমধ্যেই বিলের আওতা থেকে শ্রীলঙ্কার তামিল হিন্দু শরণার্থীদের বাদ দেওয়ায় তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এই সমালোচনাকে হাতিহার করেই রাজ্যসভায় বিরোধিতার লড় তুলতে চাইছে বিরোধীরা। ডিএমকে সাংসদরা এই নিয়ে সরব হতে শুরু করেছেন। তাঁরা অভিযোগ করেছেন শ্রীলঙ্কার তামিল হিন্দুরা গত ৩০ বছর ধরে ভারতে বসবাস করছে। অথচ তাঁদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। বামেরা বিলটিকে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন। অন্যদিকে এই বিলের বিরোধিতায় জনমত তৈরির চেষ্টা শুরু করে দিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এখন দেখার রাজ্যসভায় বিলটি কীভাবে পাস করান মোদীরা।












Click it and Unblock the Notifications