Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জালিয়াত নীরব মোদী হল 'ছোটা মোদী', জবাবে যা বললেন মোদীর মন্ত্রী

মোদী সরকারে নাকের ডগায় টাকা তছরুপ হয়েছে। পিএনবির ১১ হাজার কোটি টাকা তছরুপের ঘটনায় এমনটাই মন্তব্য করল কংগ্রেস। নীরব মোদীকে ছোটা মোদী বলেও কটাক্ষ করা হয়েছে।

মোদী সরকারে নাকের ডগায় টাকা তছরুপ হয়েছে। পিএনবির ১১ হাজার কোটি টাকা তছরুপের ঘটনায় এমনটাই মন্তব্য করল কংগ্রেস। নীরব মোদীকে ছোটা মোদী বলেও কটাক্ষ করা হয়েছে। দাভোসে প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়া শিল্পপতিদের প্রতিনিধি দলে কীভাবে সুযোগ পেলেন নীরব মোদী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

জালিয়াত নীরব মোদী হল 'ছোটা মোদী', জবাবে যা বললেন মোদীর মন্ত্রী

ভারতকে লুট করার গাইড করেছেন নীরব মোদী। এমনটাই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কী করে ব্যাঙ্কের টাকা তছরুপের সঙ্গে যুক্ত এই ধরনের এক ব্যক্তি সুযোগ পেতে পারেন। প্রশ্ন তুলেছেন অসম থেকে নির্বাচিত কংগ্রেস সাসংদ গৌরব গগৈ।

পাল্টা সরকারের তরফে দাবি, তাঁরা তো ২০১১-তে সরকারে ছিলেন না। যদি কংগ্রেস অভিযোগ করে, তাহলে কি তারা ২০১১-১৪ পর্যন্ত ঘুমিয়ে ছিল। তাদের উচিত ছিল অভিযোগের তদন্ত করা। এমনটাই দাবি করলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এসপি শুক্লা।

৩১ জানুয়ারি তার বিরুদ্ধে এফআইআর দায়েরের আগেই ভারত থেকে কী করে নীরব মোদী পালিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিষয়টি মোদী সরকারের ব্যাখ্যা করা উচিত বলে দাবি করেছেন ইয়েচুরি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়ির সভা থেকে দাবি করেন, পিএনবি কেলেঙ্কারির তদন্ত করতে হবে। না হলে তাঁরা ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ব্যাঙ্কে গ্রাহকদের টাকা নিরাপদ নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+