Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিজের জীবন দিয়ে সহকর্মী এবং প্ল্যান্ট বাঁচালেন ওএনজিসির জিএম

মঙ্গলবার সকালে নবি মুম্বইয়ের ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু শেষ পর্যন্ত প্ল্যান্টটি বেঁচে যায়। একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেই বেঁচে যান ওএনজিসির অনেক কর্মী।

মঙ্গলবার সকালে নবি মুম্বইয়ের ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু শেষ পর্যন্ত প্ল্যান্টটি বেঁচে যায়। একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেই বেঁচে যান ওএনজিসির অনেক কর্মী। এর পিছনে রয়েছে জেনারেল ম্যানেজার প্রোডাকশন, সিএন রাওয়ের বুদ্ধি। যদিও তিনি নিজে বাঁচতে পারেননি। আগুনে মৃত্যু হয় তাঁর।

নিজের জীবন দিয়ে সহকর্মী এবং প্ল্যান্ট বাঁচালেন ওএনজিসির জিএম

ওএনজিসির এক আধিকারিক জানিয়েছেন, গ্যাসের গন্ধ পেয়েই উৎসের কাছে পৌঁছে যান সিএন রাও। মেন গ্যাস পাইপলাইনের ভালভ বন্ধ করতে সমর্থও হন তিনি। সেখানে আরও কোনও লিক আছে কিনা তা দেখতে গিয়েই পরবর্তী বিপর্যয় ঘটে যায়। সেই সময় ঘটে অপর একটি বিস্ফোরণ। সকাল ৭.১৫ নাগাদ বিস্ফোরণের সময় সেখানে উপস্থিত এক আধিকারিক এই কথা জানিয়েছেন।

রাও ছিলেন একজন নিবেদিত এবং আন্তরিক ব্যক্তি। নিজের জীবন বিপন্ন করে অন্য অনেকের প্রাণ বাঁচিয়েছেন তিনি। এটাই তাঁর পেশার প্রতি অধ্যবসায় প্রমাণ করে। সিএন রাওকে স্মরণ করতে গিয়ে বলেছেন সহকর্মীরা।

বিই মেকানিক্যাল ডিগ্রিধারী সিএন রাও ওএনজিসিতে যোগ দিয়েছিলেন ১৯৯০ সালে। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে দুইছেলে। দুবছর আগে তাঁকে উড়ানের প্ল্যাটে বদলি করা হয়েছিল। ওএনজিসির অনেকেই তাঁকে পরোপকারী অফিসার হিসেবেই জানেন।

আগুনে তাঁর দেহ এতটাই পুড়ে গিয়েছে যে চেনা যাচ্ছিল না। তাই ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। এছাড়াও ফরেনসিক টেস্টও করা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+