প্রতি ১০ মিনিটে একজন নারীর হত্যা! কাছের মানুষরাই হয়ে উঠছে হত্যাকারী, ভয়ঙ্কর রিপোর্ট জাতিসংঘের
নারীরা নিজের পরিবার বা কাছের মানুষদের কাছেও নিরাপদে নয়। বিশ্বব্যাপী নারীরা তাদের কাছের মানুষদের থেকে কিংবা পরিবারের সদস্যদের হাতে খুনের শিকার হচ্ছেন। সোমবার জাতিসংঘ জানিয়েছে যে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে প্রতি ১০ মিনিটে বিশ্বের কোথাও না কোথাও একজন নারী তার পরিবারের সদস্য কিংবা সঙ্গীর হাতে খুন হয়েছেন। নারীহত্যার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির অভাবের নিন্দাও জানিয়েছে জাতিসংঘ।সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) ও জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেনের একটি যৌথ গবেষণায় জানিয়েছে যে, ২০২৪ সালে প্রায় ৫০,০০০ নারী ও মেয়েকে ঘনিষ্ঠ সঙ্গী অথবা তার পরিবারের সদস্যদের হাতে হত্যা করা হয়েছে। গবেষণার প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী নারী হত্যার ঘটনাগুলি উদ্বেগজনকভাবে বেড়ে চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বজুড়ে নিহত ৬০ শতাংশ নারীকে তাদের সঙ্গী অথবা কাছের মানুষজন যেমন বাবা, কাকা, মা এবং ভাইদের দ্বারা হত্যা করা হয়েছে। সেই জায়গায় মেয়েদের সাথে তুলনা করে দেখা গেছে যে, ১১ শতাংশ পুরুষরা তাদের কাছের মানুষজনের থেকে হত্যার শিকার হয়েছেন। অর্থাৎ পুরুষদের থেকে নারীদের হত্যার সংখ্যা তুলনামূলক ভাবে বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, ১১৭টি দেশের তথ্যের উপর ভিত্তি করে প্রায় ৬০ শতাংশ অর্থাৎ ৫১ হাজারের বেশি নারী ও কন্যা তাদের কাছের মানুষ, সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে দৈনিক গড়ে ১৪০ জন নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেই হিসেব করে প্রতি ১০ মিনিট অন্তর তাদের কাছের মানুষদের হাতে খুন হয়েছেন একজন নারী।
প্রতিবেদন অনুসারে, মোট এই সংখ্যাটি ২০২৩ সালে রিপোর্ট করা সংখ্যার তুলনায় সামান্য কম। গবেষণায় বলা হয়েছে যে, নারীহত্যা প্রতি বছর হাজার হাজার নারী ও মেয়েদের জীবন কেড়ে নিচ্ছে। যার কোনওরকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। হত্যার ঝুঁকির দিক থেকে নিজেদের বাড়িই নারী ও মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠছে।
এ প্রতিবেদন থেকে আরও জানা যায় যে, গতবছর মৃত্যুর এই হার আফ্রিকায় সবচেয়ে বেশি ছিল। এ ছাড়া ইউরোপ, আমেরিকা, এশিয়ায়ও নারীরা কাছের মানুষ বা আত্মীয়স্বজনদেএ হাতে মারা যাচ্ছেন।












Click it and Unblock the Notifications