নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টার! কাশ্মীরে মৃত দুর্ধর্ষ জঙ্গি
জম্মু ও কাশ্মীরের বারামূলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জঙ্গি। শনিবার ভোরে শুরু হওয়া ওই সংঘর্ষে একসেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের বারামূলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জঙ্গি। শনিবার ভোরে শুরু হওয়া ওই সংঘর্ষে এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করতেই, গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ২৪ ঘন্টায় এটি রাজ্যে দ্বিতীয় এনকাউন্টার। বৃহস্পতিবার রাতে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার হয়েছিল সোপিয়ানে। পণ্ডাশান গ্রামে এই এনকাউন্টার হয়। সেনা, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের মিলিত দল তল্লাশি অভিযান শুরু করতেই গুলি চালায় জঙ্গিরা।
অন্যদিকে অন্য একটি ঘটনায় ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের একটি গাড়িকে পুলওয়ামার জাহিদ বাগ গ্রামে আইইডি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে জঙ্গিরা। বিস্ফোরণের অভিঘাতে গাড়িটির সামান্য ক্ষতি হয়।
সপ্তাহখানের আগে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছিল এক শীর্ষস্থানীয় জৈশ কমান্ডার মুন্না ভাই-এর।












Click it and Unblock the Notifications