বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ, মৃত ১ জঙ্গি, শহিদ ১ পুলিশকর্মী
ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ১ জঙ্গির। শহিদ হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায়। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে এলাকায় চলছে তল্লাশি।
ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ১ জঙ্গির। শহিদ হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায়। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে এলাকায় চলছে তল্লাশি।

বিশেষ সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে, উত্তর কাশ্মীরের বান্দিপোরার মীর মোহাল্লা গ্রামে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কাছাকাছি পুলিশ আসার খবর পেয়েই পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
সূত্রের খবর অনুযায়ী, ঘটনাস্থলেই এক লস্কর জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক পুলিশকর্মীও। মৃত লস্কর জঙ্গির নাম আলি ভাই বলে জানা গিয়েছে। এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানের বাধা দিতে স্থানীয় যুবকদের একাংশ নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুঁড়তে শুরু করে বলে জানা গিয়েছে।

Click it and Unblock the Notifications