ফের কাশ্মীরে শেলিং পাক সেনার, শহিদ এক জওয়ান! পাল্টা জবাব ভারতের

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান ৷ জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাল সেদেশের সেনা ৷ পালটা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরাও৷ তবে জানা গিয়েছে পাক সেনার শেলিংয়ে এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছে। এই নিয়ে চলতি মাসে পাক সেনার হামলায় এটি চতুর্থ মৃত্যু।

কয়েকদফা সংঘর্ষবিরতু চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

কয়েকদফা সংঘর্ষবিরতু চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

সোমবার ভোররাত ৩ টে ৩০ নাগাদ পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি ও নওসেরা সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা৷ এরপর আজ ভোর ৫ টা ৩০ নাগাদ আবারও নওসেরা সেক্টরে গুলি চালায় তারা৷ এদিকে পুঞ্চের পাশাপাশি রাজৌরিতেও হামলা চালায় পাক সেনা। জানা গিয়েছে পাক সেনার শেলিংয়ে এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছে। এই নিয়ে চলতি মাসে পাক সেনার হামলায় এটি চতুর্থ মৃত্যু।

এর আগেও একাধিকবার শেলিং চালায় পাক সেনা

এর আগেও একাধিকবার শেলিং চালায় পাক সেনা

এর আগেও একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তারা ৷ গতকালই পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় তারা ৷ প্রথমে গুলি ও পরে মর্টার শেল ছোড়া হয়৷ যোগ্য জবাব দেন ভারতীয় জওয়ানরাও৷ এর একদিন আগেও কাশ্মীরের উরি সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা৷ উরি সেক্টরের নামবলা গ্রামের পাঁচ বাসিন্দা আহত হন৷ ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়িও৷

রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি

রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি

কয়েকদিন ধরেই সীমান্তে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা । এর আগে ১৭ জুন জম্মু-কাশ্মীরের নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার শেল ছোড়ে তারা। তার দুই দিন পর অর্থাৎ ১৯ জুন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ফের গুলি ও মর্টার শেল ছোড়ে পাকিস্তান সেনা।

জঙ্গিদের মদত দিতেই বারংবার হামলা?

জঙ্গিদের মদত দিতেই বারংবার হামলা?

এর আগেও একাধিকবার তারা কাশ্মীরের তাংধর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এবং জম্মুর রাজৌরি ও পুঞ্চের দক্ষিণে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ১১ জুন রাজৌরিতে পাকিস্তান সেনার হামলায় শহিদ হন এক জওয়ান। জখম হন একজন। এরপর ১৪ জুন ফের পুঞ্চে হামলা চালায় তারা। সেই হামলায় শহিদ হন এক জওয়ান। জখম হন দু'জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+