Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা ভয়ে তটস্থ হরিদ্বার! কুম্ভ ছাড়ছে একের পর এক আখড়া, বাড়ি ফিরছেন পুণ্যার্থীরা

করোনা ভয়ে তটস্থ হরিদ্বার! কুম্ভ ছাড়ছে একের পর এক আখড়া, বাড়ি ফিরছেন পুণ্যার্থীরা

গত কয়েকদিন ধরেই কুম্ভমেলার জেরে ভয়বহ করোনা পরিস্থিতির সৃষ্টি হ উত্তরাখণ্ডে। বড়সড় বিপর্যয় নেমে আসে হরিদ্বারে। দর্শনার্থীদের পাশাপাশি একের পর এক করোনা আক্রান্ত হন সাধু-সন্তরা। এরপরেই কুম্ভমেলা থেকে সরে দাঁড়ায় একের পর এক আখড়া। এমনকী করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে প্রতীকী কুম্ভমেলা পালনেরও আর্জি জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী দেশে করোনার বাড়াবাড়ন্তের জন্য ইতিমধ্যেই রমজানের পাশাপাশি কুম্ভমেলাকেও কাঠগড়ায় তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

করোনা ভয়ে তটস্থ হরিদ্বার! কুম্ভ ছাড়ছে একের পর এক আখড়া, বাড়ি ফিরছেন পুণ্যার্থীরা

এদিকে বৃহস্পতিবার কুম্ভমেলা ত্যাগ করার সিদ্ধান্ত নেয় নিরঞ্জনি আখড়া ও তপোনিধি শ্রী আনন্দ আখড়া। পরবর্তীতে বিদায় নেয় জুনা আখড়াও। অন্যদিকে মেষ সংক্রান্তি উপলক্ষে এপ্রিলের ১৪ তারিখ প্রধান শাহী স্নান শেষ হয়ে যাওয়া কুম্ভমেলার প্রাথমিক রীতি রেওয়াজ শেষ করেন সাধু-সন্তরা। আরও বেশি কিছু আনুষ্ঠানিক কর্মসূচী বাকি থাকলেও করোনা সেসবে জল ঢেলেছে। এমতাবস্থায় নিরঞ্জনি, জুনার মতো একাধিক বড়বড় আখড়া মেলা ত্যাগ করলে ছোট আখড়াগুলিও অচিরেই সেই পথ ধরে।

এদিকে সপ্তাহের শুরুতে সোমবারই মেলা প্রাঙ্গনে ধরা পড়ল কার্যত এক ভিন্ন চিত্র। বড় মাত্রায় মেলা ছেড়ে বিদায় নিতে শুরু করলেন সাধুরা। ফাঁকা পড়ে রয়েছে একাদিক ঘাট। এদিকে আগামী ৩০ তারিখ সরকারি ভাবেই কুম্ভমেলা প্রাঙ্গন বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে পঞ্চদশনাম জুনা আখড়ার পাশাপাশি মেলা ছাড়ার প্রস্তুতিও সেরে ফেলেছে আনন্দ, অবহান, অগ্নি ও কিন্নর আখড়াও। অন্যদিকে এখন পর্যন্ত উত্তরাখণ্ডে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজারের বেশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+