বিধানসভায় বালিশ-বিছানা পেতে কী করছেন কংগ্রেস বিধায়করা? রইল সেই ভিডিও

গভীর রাত পর্যন্ত উত্তেজনা কর্নাটক বিধানসভায়। এমনকি বিধানসভার মধ্যেই বিছানা-বালিশ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিধায়করা। সে রাজ্যের প্রতিমন্ত্রী KS Eshwarappa সম্প্রতি বিতর্কিত একটি মন্তব্য করেন। 'saffron flag' মন্তব্যের জন্

গভীর রাত পর্যন্ত উত্তেজনা কর্নাটক বিধানসভায়। এমনকি বিধানসভার মধ্যেই বিছানা-বালিশ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিধায়করা। সে রাজ্যের প্রতিমন্ত্রী KS Eshwarappa সম্প্রতি বিতর্কিত একটি মন্তব্য করেন। 'saffron flag' মন্তব্যের জন্যে প্রতিমন্ত্রীর ইস্তফার দাবিতে এই বিক্ষোভ চলে বিধায়কদের।

রইল সেই ভিভিও

কর্নাটকের গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলান KS Eshwarappa। বিক্ষোভকারী কংগ্রেস বিধায়কদের দাবি, মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলাও দায়ের করতে হবে। আর এই দাবিতেই গোটা রাত বিধানসভার মধ্যেই কাটান বিধায়করা।

সম্প্রতি বিধায়কদের বিধানসভাতে কাটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেস বিধায়করা মেঝেতেই বিছানা পেতে ফেলছেন! আজ শুক্রবার কংগ্রেস বিধায়কদের বিক্ষোভের দ্বিতীয় দিন। আন্দোলনকারী কংগ্রেস বিধায়কদের দাবি, তাঁদের দাবি মানা না হলে আন্দোলন চলবে।

তবে বিজেপির মন্ত্রীও তিনি তাঁর অবস্থানে অনড় রয়েছেন। KS Eshwarappa বিক্ষোভ প্রসঙ্গে পালটা জানিয়েছেন, ওরা প্রতিবাদ করে যাক। আমি নিজের অবস্থানেই স্থির থাকব বলে সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। তাঁর পাশে দাঁড়িয়েছে বিজেপিও।

উল্লেখ্য রাজ্যের মন্ত্রী KS Eshwarappa সম্প্রতি বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, একদিন গেরুয়া ঝান্ডা জাতীয় পতাকা হয়ে উঠবেই। তাঁর এহেন মন্তব্য ঘিরেই সমালোচনার ঝড় সর্বত্র। এহেন মন্তব্যের তিরব্র প্রতিবাদ জানানো হয়েছে বিভিন্ন তরফ। অন্যদিকে কংগ্রেসের তরফেও বিধানসভার ভিতরে বাইরে বিক্ষোভ চলছে।

এক আন্দোলনরত কংগ্রেস বিধায়কের কথায়, সংবিধান বদলানোর চেষ্টা চলছে। এমনকি দেশের জাতীয় পতাকাও বদলে ফেলার চেষ্টা হচ্ছে বলে দাবি কংগ্রেসের। আর যে মন্ত্রী এহেন মন্তব্য করে যাচ্ছেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে দাবি বিধায়কের। এমনকি বরখাস্ত না করে মুখ্যমন্ত্রীর তাঁর পাশে দাঁড়াচ্ছেন বলে দাবি বিক্ষোভকারী কংগ্রেস বিধায়কদের। আর এই অবস্থায় দফায় দফায় বন্ধ হয়েছে অধিবেশন।

যদিও এই প্রসঙ্গে সে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রীর একটি অংশকে তুলে ধরে ভুল ব্যাখ্য করছে বিরোধীরা। তিনি বলেলনি যে লালকেল্লায় এখনই গেরুয়া ঝান্ডা উড়বে। তিনি বলতে চেয়েছেন, আগামী ৩০০ থেকে ৫০০ বছরে হয়তো এমন কোনও দিন আসলেও আসতে পারে যেখানে গেরুয়া ঝান্ডা তোলা হতে পারে।

কার্যত বিতর্কিত মন্তব্যে মন্ত্রীর পাশে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর দাবি, কেউ যাতে জাতীয় পতাকার অবমাননা না করেন সে বিষয়টিও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, একের পর এক বিতর্ক। কর্নাটকে হিজাব বিতর্ক চলছে। আর এর মধ্যেই নতুন করে জাতীয় পতাকা নিয়ে নয়া মাত্রা যোগ হয়েছে। আর যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই মুহূর্তে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট চলছে। সেখানে দাঁড়িয়ে এহেন মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+