কাজে ফিরেই সক্রিয়! মোদী 'ঘনিষ্ঠ' অফিসারের বিপদ বাড়ালেন বর্মা
সুপ্রিম কোর্টের নির্দেশে কাজে ফিরেই নিজের কাছের অফিসারদের বদলির আদেশ রদ করে দিলেন সিবিআই প্রধান অলোক বর্মা।
সুপ্রিম কোর্টের নির্দেশে কাজে ফিরেই নিজের কাছের অফিসারদের বদলির আদেশ রদ করে দিলেন সিবিআই প্রধান অলোক বর্মা। তালিকায় রয়েছেন, এসপি একে বাস্সি, এসপি এসএস গুরম, ডিআইজি এমকে সিনহা এবং যুগ্ম ডিরেক্টর একে শর্মা। মোদী সরকার যখন বর্মাকে ছুটিতে পাঠায়, সেই সময় এই অফিসাররা আস্থানার বিরুদ্ধে তদন্ত করছিলেন।

অনেকেই বলছেন বর্মা এই সিদ্ধান্ত নিয়ে বুঝিয়ে দিলেন, তিনি সরকারের সঙ্গে মুখোমুখি মোকাবিলায় প্রস্তুত। আর এই বদলির আদেশ রদ, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশিকার বিরুদ্ধ নয়। কাজে ফেরালেও সুপ্রিম কোর্ট জানিয়েছিল নীতি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না।
বর্তমান পরিস্থিতিতে সিবিআই ডিরেক্টর রাফালে নিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ এবং প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা, অরুণ শৌরির অভিযোগ নিয়ে কোনও তদন্তের নির্দেশ পারবেন না বলেই মনে করা হচ্ছে। কেননা সুপ্রিম কোর্ট রাফালে নিয়ে লেনদেনকে ক্লিনচিট দিয়েছিল।
সুপ্রিম কোর্টে করা আবেদনে ডিআইজি এমকে সিনহা বলেছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মন্ত্রী হরিভাই পার্থিভাই চৌধুরী এবং সিভিসি কেভি চৌধুরী
সুপ্রিম কোর্টের কাজে প্রভাব খাটাচ্ছেন।। সেই দিক থেকে বাস্সি, গুরম, সিনহা এবং শর্মাকে সিবিআই সদর দফতরে এনে আস্থানার বিরুদ্ধে চলা মামলায় গতি আনলেন বলেই মনে করা হচ্ছে। কেননা ৩১ জানুয়ারি অবসর নেবেন অলোক বর্মা। কেন্দ্রের নির্দেশে বাস্সি, সিনহা, গুরমকে যথাক্রমে পোর্ট ব্লেয়ার, নাগপুর এবং জব্বলপুরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
নতুন করে কাজে বহাল হওয়ার পর এখনও পর্যন্ত দুটি আদেশ জারি করেছেন অলোক বর্মা। যার মধ্যে ডিআইজি অনিশ প্রসাদ এবং ডিআইজি কেআর চৌরাসিয়াকে বাদ দিয়ে ১১ জন অফিসারের বদলির আদেশ রদ করা হয়েছে।












Click it and Unblock the Notifications