সাহিত্য ও চলচ্চিত্রে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, জনস্বার্থ মামলা দায়ের সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্রের
ইতিহাস বিকৃত করার অভিযোগ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র
নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসুর হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। সেখানে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাহিত্য ও চলচ্চিত্রে বিকৃতি এবং ভুল তথ্যের বিরুদ্ধে ভারত সরকারের পদক্ষেপ দাবি করেন। তিনি বলেন, তথ্য অনুসারে ১৯৪৫ সালে ১৮ অগাস্ট মারা গিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। অনেক সাহিত্য বা সিনেমায় দাবি করা হয়, তিনি বেঁচে ছিলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্র কুমার বসু বলেন, মোদী সরকার ২০১৬-১৭ সালে গোপন নথিগুলো প্রকাশ করে। সেখান থেকে এমন রিপোর্ট পাওয়া যায়, যা প্রমাণ করে ১৯৪৫ সালের ১৮ অগাস্ট বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু হয়। কিন্তু কিছু মানুষ ইতিহাসকে বিকৃত করে ব্যবসা করার চেষ্টা করছেন। তাঁরা দাবি করছেন, বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বেঁচে গিয়েছিলেন। শুক্রবার চন্দ্র কুমার বসু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন।
শুক্রবার একটি প্রেস বিবৃতিতে চলচ্চিত্র, বই, অন্যান্য প্রকাশনার ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আরও সতর্ক হওয়ার আবেদন করা হয়। হাইকোর্টে আবেদনকারীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে একাধিক জল্পনা রয়েছে। আবেদনে বলা হয়, ভারতের সব থেকে কঠিন সময়ে সুভাষ চন্দ্র বসু দেশের জন্য লড়াই করেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর অবদান অসীম। আবেদনকারীরা কেন্দ্রীয় সরকারকে জাপানের রাজধানী টোকিওর রেনকোজি মন্দির থেকে নেতাজির দেহাবশেষ ফিরিয়ে আনতে একটি দল গঠন করার পরামর্শ দেয়। সেই কমিটি বা দলটিতে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আত্মীয়দের রাখার আবেদন করা হয়।
আবেদনকারীদের মুখাপাত্র এবং নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু বলেন, সুভাষ চন্দ্র বসুর জন্ম ও মৃত্যু নিয়ে একাধিক জল্পনা রয়েছে। কেন্দ্রের এই বিষয়ে সমস্ত জল্পনা ও ষড়যন্ত্রের অবসান ঘটানোর সময় এসেছে। কেন্দ্রের তরফে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৪৫ সালের ৮ অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। এই বিষয়ে একাধিক জল্পনা দেশ জুড়ে রয়েছে, সেগুলো বন্ধ করার সময় এসেছে।
প্রসঙ্গত, গত বছরের শুরুতে চন্দ্র কুমার বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই খোলা চিঠি তিনি টুইটারে পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখবেন, নেতাজি সুভাষ চন্দ্র উল্লেখ করতে যেন না ভোলেন।












Click it and Unblock the Notifications