সারা দেশে ২৫ মে পালিত হবে ইদ, জানিয়ে দিলেন শাহি ইমাম
ইদের হাত ধরেই বৈচিত্রময় ভারতের বিভিন্ন অংশে শুরু হয় উৎসবের আবহ।ইদের মরশুমে উৎসবের মেজাজে বিকিকিনি থেকে শুরু করে আনন্দে ভরে ওঠে সারা দেশ। তবে এবারের আবহ আলাদা। একদিকে, করোনার থাবা অন্যদিকে রাজ্যে আম্ফানের গ্রাস।

এদিকে, চারিদিকের উদ্বেগজনক পরিস্থিতিতেএবার ইদের আনন্দে খানিকটা ভাঁটা পড়েছে। এদিকে, দিল্লির জামা মসজিদের শাহি ইমাম জানিয়েছেন , শনিবার যেহেতু চাঁদ দেখা যায়নি। তাই সোমবার ২৫ মে গোটা দেশে পালিত হবে ইদ।
পাশাপাশি তাঁর বার্তা , এবারের ইদে সোশ্যাল ডিসটেন্সিং কে বেশি গুরুত্ব দিতে হবে। তাই ইদের কোলাকুলি থেকে এবার নিজেকে সরিয়ে রাখতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির জামা মসজিদের শাহি ইমাম জানিয়েছেন, ইদ পালনে এবার হ্যান্ডশেক করার থেকেও বিরত থাকতে হবে মানুষকে।












Click it and Unblock the Notifications