সাধারণ সর্দি-কাশি হয়েই রয়ে যাবে ওমিক্রন, অনুমান গবেষকদের
সাধারণ সর্দি-কাশি হয়েই রয়ে যাবে ওমিক্রন, অনুমান গবেষকদের
করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে ভারতে। কর্নাটকের পর এবার গুজরাতে ধরা পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। এদিকে গবেষকরা যা বলছেন তাতে ওমিক্রন নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কোনও বিষয় নেই বলেই মনে করা হচ্ছে। গবেষকরা প্রাথমিক গবেষণার পর দাবি করেছেন সাধারণ সর্দি-কাশির মতই এই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ।

ওমিক্রন ভ্যারিয়েন্টের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ২৯টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। কিন্তু কোনও দেশেই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তির শরীরে তেমন উপসর্গ দেখা দেয়নি। গলা ব্যাথা, স্বাদ চলে যাওয়ার মত তেমন কোনও লক্ষ্মণ দেখা দিচ্ছে না। সর্দি থাকছে। তবে উপসর্গ খুবই সামান্য। এই সংক্রমণে মৃত্যুর সংখ্যাও অনেকটা কম। আবার গবেষকরা দাবি করেছিসেন ডেল্টা ভ্যারিয়েন্টের ৩ গুণ বেশি সংক্রক নাকি ওমিক্রন। কিন্তু দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা দাবি করেছেন ওমিক্রন আক্রান্ত রোগীর শরীরে তেমন উপসর্গ দেখা যাচ্ছে না।
আরও এক গবেষকরা দাবি করেছেন সাধারণ সর্দিকাশির মতই রয়ে যাবে ওমিক্রন। ম্যাসাচুসেট এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন মূলত যাঁদের রোগ প্রতিরোধক শক্তি কম, খুবই দুর্বল যাঁরা, তাঁদের শরীরেই বেশি থাবা বসাচ্ছে ওমিক্রম ভ্যারিয়েন্ট। এমনই দাবি করেছেন তাঁরা যে দক্ষিণ আফ্রিকার যে সব দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম সংক্রমণ ছড়াতে শুরু করে সেখানে এইচআইভি রোগীর সংখ্যা বেশি। তাঁদের রোগ প্রতিরোধর শক্তি নেই বললেই চলে। সেকারণেই ওমিক্রন ভ্যারিয়েন্ট সেখানে সংক্রমণ ছড়াতে সক্ষম হয়েছে।
ভারতে ইতিমধ্যেই ৩ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। গুজরাতে এক ব্যক্তির শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। তার আগে কর্নাটকে ২ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। দিল্লিতে হাসপাতালে যে ১২ জন ভর্তি রয়েছেন তাঁদেরও ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications