ওমিক্রনের সংখ্যা বাড়তেই কেরল সহ এই তিন রাজ্যে নাইট কার্ফু জারি! বাতিল হচ্ছে বর্ষবরণের অনুষ্ঠানও
ভারতে করোনার নয়া ভ্যারিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। একের পর এক রাজ্যে ঝড়ের (Coronavirus Omicron Variant in India) গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। আর সেদিকে তাকিয়ে উদ্বেগ বাড়চ্ছে কেন্দ্রের। ওমিক্রণ রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ব
ভারতে করোনার নয়া ভ্যারিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। একের পর এক রাজ্যে ঝড়ের (Coronavirus Omicron Variant in India) গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। আর সেদিকে তাকিয়ে উদ্বেগ বাড়চ্ছে কেন্দ্রের। ওমিক্রণ রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আর সেদিকে তাকিয়েই কর্নাটক, কেরল এবং উত্তরাখন্ডে নাইট (Night Curfew) কার্ফু জারি করা হচ্ছে। এছাড়াও এই রাজ্যেই কড়া কোভিধ বিধি লাঘু করা হয়েছে। জারি করা হয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞাও।

দেশে দ্বিগুণ গতি ছড়াচ্ছে সংক্রমণ!
প্রতি মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা বদলে যাচ্ছে। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭৮। যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার। আর সেদিকে তাকিয়ে কড়া সতর্কবার্তা দিয়ে সমস্ত রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। একেবারে সবদিক থেকে প্রস্তুত থাকার বার্তা। এখন থেকেও অক্সিজেন, ওষুধ মজুত রাখার নির্দেশ। শুধু তাই নয়, সরবরাহ যাতে ঠিক থাকে তা নিয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কড়া ভাবে কোভিড বিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষশেষের জমায়েত, অনুষ্ঠানকেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেরলে নাইট কার্ফু
সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে এমন রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল এবং কর্নাটক। কেরল সরকার আগামী ৩০ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত নাইট কার্ফু জারির নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো রাত ১১ টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না। এই রাজ্যে ওমিক্রনের পাশাপাশি করোনা সংক্রমণও বাড়ছে। আর সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত।

সমস্ত বর্ষবরণের অনুষ্ঠান বাতিল
অন্যদিকে আগামীকাল মঙ্গলবার থেকেই কর্নাটকে জারি হচ্ছে কড়া করোনা বিধি। আগামী ১০ দিন নাইট কার্ফু জারি করা হয়েছে। কর্নাটকে রাত ১০ টাকা সকাল পাঁচ টা পর্যন্ত সাধারণ মানূষের রাস্তায় বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে বর্ষবরণের সমস্ত অনুষ্ঠান বাতিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত হোটেলে, রেস্তোরাঁতে এই বিষয়টিকে নিশ্চিত করতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে কড়া হওয়ার নির্দেশ।

এই রাজ্যেও নাইট কার্ফু
একের পর এক রাজ্যে লাঘু হচ্ছে নাইট কার্ফু। সেই তালিকাতে নয়া যোগ উত্তরাখণ্ড। সে রাজ্যে সরকার নাইট কার্ফু জারির নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো রাত ১১ টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া যাবে না। এই রাজ্যে ওমিক্রনের পাশাপাশি করোনা সংক্রমণও বাড়ছে। আর সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত। যদিও জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে সরকারের তরফে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications