Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Omar Abdullah Takes oath: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ ওমর আবদুল্লার, সরকারে থাকতে নারাজ কংগ্রেস

Omar Abdullah Takes oath: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী (Jammu and Kashmir CM) পদে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah Takes Oath as CM)। মন্ত্রক বণ্টন নিয়ে টানাপোড়েন জিইয়ে রাখল কংগ্রেস। ওমরের সরকারকে বাইরে থেকে সমর্থন কংগ্রেসের। জম্মু ও কাশ্মীরের মন্ত্রিসভায় থাকছে না কংগ্রেস (Congress)।

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের (370 Article abrogation) পর সেখানের প্রথম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আবদুল্লা (Omar Abdullah swearing in ceremony)। শ্রীনগরে (Srinagar) শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল সাড়ে এগারোটা নাগাদ উপরাজ্যপাল মনোজ সিনহার তত্ত্বাবধানে শপথ নেন ওমর আবদুল্লাহ। একইসঙ্গে শপথ নেন ৮ মন্ত্রীও।

omar

জম্মু ও কাশ্মীরে এনসির সঙ্গে জোট করে কংগ্রেস (NC Congress alliance)। কিন্তু ওমরের শপথের আগেই বেঁকে বসল কংগ্রেস। ৯০ আসনের বিধানসভায় ৪২টি আসন জিতেছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (National Conference)। কংগ্রেস জিতেছে মাত্র ৬টি আসন।

৩টি মন্ত্রকের দাবি ছিল কংগ্রেসের। কিন্তু ন্যাশনাল কনফারেন্স মাত্র একটি মন্ত্রক ও ডেপুটি স্পিকারের পদ কংগ্রেসকে ছাড়তে রাজি। এনসির সেই প্রস্তাব নাকচ করেছে হাত শিবির।

ওমরের শপথে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। এছাড়াও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, আপের সঞ্জয় সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপির মেহবুবা মুফতি, এনসিপির কার্যকারী সভাপতি সুপ্রিয়া সুলে, ডিএমকের সাধারণ সম্পাদক কানিমোঝিও উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।

বুধবার শপথগ্রহণের আগে ওমর আবদুল্লা বলেন, "কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হয়ে আলাদা আনন্দ অনুভব করছি। তবে এই কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা শীঘ্রই ঘুচবে বলে আশা করছি। এখানের মানুষের সমস্যার সমাধানে কেন্দ্রের সঙ্গে সব সহযোগিতা করা হবে। পাশাপাশি সবার আগে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা (Statehood) ফিরিয়ে দেওয়াই হবে লক্ষ্য়।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+