সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলছে OIC সচিবালয়, জবাব ভারতের

সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলছে OIC সচিবালয়, জবাব ভারতের

কর্ণাটকের উদুপির সরকারি কলেজের হিজাব বিতর্ক আঁচ আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে৷ এই ঘটনাকে ইস্যুকে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে ভারতকে চাপে ফেলতে চাইছে অরগানাইজেশান অফ ইসলামিক কো-অপারেশন৷ যার অন্যতম প্রধান সদস্য দেশ পাকিস্তান৷ এবার ওআইসিকে জবাব দিল ভারত৷ মঙ্গলবার অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) পাল্টা দিয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে করে বলেছে, কিছু লোকের নিহিত স্বার্থ মতে কাজ করছে ওআইসির সচিবালায়। সম্প্রতি কর্ণাটকে চলমান হিজাব বিতর্ক নিয়ে ওআইসি মন্তব্য করার পর দেশের পররাষ্ট্র মন্ত্রকের সরকারি মুখপাত্র অরিন্দম বাগচি এরকম মন্তব্য করেছেন।

সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলছে OIC সচিবালয়, জবাব ভারতের

অরিন্দম আরও বলেন, ভারতে যে কোন সমস্যার স্বাভাবিক সমাধান খোঁজা হয়৷ আমাদের সাংবিধানিক কাঠামো এবং প্রক্রিয়া, সেই সঙ্গে গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্যার সমাধান করা হয়। ওআইসি সচিবালয়ের সাম্প্রদায়িক মানসিকতা এই বাস্তবতাগুলিকে যথাযথ উপলব্ধি করতে পারছে না৷ ভারতের বিরুদ্ধে তাদের ঘৃণ্য প্রোপাগান্ডাকে আরও এগিয়ে নিয়ে যেতে কিছু বিশেষ শক্তি ওআইসিকে নিজ স্বার্থে কাজ করাতে চাইছে৷

সম্প্রতি ওআইসি কর্ণাটকে মুসলিম ছাত্রদের হিজাব পরায় বাধা আসার রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলকে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল। ওআইসি জেনারেল সেক্রেটারিয়েট ভারতকে তার নাগরিকদের জীবনযাত্রার সুরক্ষার সঙ্গেই মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করার জন্য এবং তাদের বিরুদ্ধে সহিংসতা ও ঘৃণামূলক অপরাধের উসকানিদাতা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে৷ ওআইসি-র প্রধান সদস্য পাকিস্তান কর্ণাটকের হিজাব বিরোধিতার সমালোচনা করেছে৷ পাক-পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এই বিষয়টিকে একটি বিশেষ ধর্মের মানুষকে ক্ষমতাশীল বানানোর প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, চলতি ফেব্রুয়ারিতেই কর্ণাটকের উদুপির একটি সরকারি কলেজে বোরখা ও হিজাব পরে প্রবেশ করা নিয়ে বিতর্ক শুরু হয়। ইসলাম ধর্মী ছাত্রীদের ধর্মীয় পোশাক পরে কলেজ আসার প্রতিবাদে হিন্দু ধর্মের ছাত্রীরা গেরুয়া স্কার্ফ গলায় কলেজে আসতে শুরু করে৷ এবং বড় আকারে হিজাবের মতো ধর্মীয় পোশাক পরার বিরুদ্ধে আন্দোলন শুরু করে কলেজের ছারছাত্রীরা৷ যার আঁচ ক্রমে সারা ভারতে ছড়িয়ে পড়ে৷ পশ্চিমবঙ্গেও হিজাব পরা না পরা নিয়ে বিভক্ত সোশ্যাল মিডিয়া৷ এরপরই কর্ণাটক হাইকোর্টের রায়ের হিজাব, বোরাখা পরে স্কুলে আসা সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছে৷ যেটি নিয়েও বিরোঅ চলছে৷ এবং বঙ্গের মুর্শিদাবাদের সুতির একটি স্কুলে হিজাব বোরখার পরিবর্তে ইউনিফর্ম পরে আসতে বলায় বিতর্ক তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+