মমতার সঙ্গে বৈঠকের আগেই বিরোধী ঐক্য নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা নবীন পটনায়কের

পুরীর মন্দিরে আজ পুজো দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। তার আগেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিরোধী ঐক্য নিয়ে কোনও আলোচনাই হয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যে তৃতীয় ফ্রন্ট নিয়ে কোনও আলোচনায় তিনি যাচ্ছেন না তার ইঙ্গিত আগেই দিয়ে দিলেন।

পুরীতে মমতা

পুরীতে মমতা

২ দিনের সফরে ওড়িশা গিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন তিনি। পুরী যাওয়ার আগেই রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার ডাক দিয়েছেন তিনি। আগামী ৩০ মার্চ কলকাতায় শহীদ মিনারকের কাছে আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন তিনি। দেশে মোদী সরকারের কারণে সংবিধান বিপন্ন হয়ে পড়েছে। তারই প্রতিবাদে সামিল হবেন তিনি।

নবীন পটনায়কের সঙ্গে বৈঠক

নবীন পটনায়কের সঙ্গে বৈঠক

নবীন পটনায়কের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অবিজেপি দলগুলির মধ্যে অন্যতম বিজেডি। যদিও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলেন তিনি। তাঁর সঙ্গে মোদী বিরোধী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বৈঠক করবেন এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল।

বিরোধী ঐক্যের জল্পনা ওড়ালেন নবীন

বিরোধী ঐক্যের জল্পনা ওড়ালেন নবীন

এদিকে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে আঁচ করেই তৃতীয় ফ্রন্ট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগেই নবীন পটনায়ক বলেছেন বিরোধীদের ফ্রন্ট নিয়ে তাঁর কোনও আলোচনা হয়নি। অর্থাৎ তৃতীয় ফ্রন্ট নিয়ে যে এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও আলোচনা তিনি করছেন না সেকথা স্পষ্ট করে দিয়েছেন। কারণটা কী সেই বিজেপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এই নিয়ে পাল্টা জল্পনা শুরু হয়ে গিয়েছে।

কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখছে

কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখছে

ওড়িশা সফরের আগে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যে তৃতীয় ফ্রন্ট নিয়ে আলোচনা হয়েছিল তাতে কোনও সন্দেহ নেই। অবিজেপি সব রাজনৈতিক জলগুলিকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন অখিলেশ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেই বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তিনি। সংসদ অধিবেশনে কংগ্রেসের ডাকা কোনও বিরোধী দলের বৈঠকেই ছিল না তৃণমূল কংগ্রেস। একলা চলো নীতি নিয়েই এগোচ্ছিল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+