কমনা ছিল পুত্র সন্তানের, রাগে চার মাসের মেয়েকে ১৭ বার কুপিয়ে খুন করল মা!
জয়পুর, ৯ সেপ্টেম্বর : মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে হঠাৎ চেঁচেয়ি উঠেছিলেন বছর পয়ত্রিশের নেহা গোয়েল। মেয়েকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে দিশেহারা অবস্থা। চোখ-মুখ লাল, আলুথালু চুল, তাঁকে সামলাতে পারছিলেন ঘনিষ্ঠ, পরিজনেরা।
কিন্তু মেয়ে গেল কোথায়? চার মাসের ছোট্ট মেয়েটার নিথর দেহ উদ্ধার করল পুলিশ। বাড়িতে রাখা অব্যবহৃত এয়ারকন্ডিশনার মেশিনের ভিতর থেকে, কম্বলে জড়ানো অবস্থায়। ততক্ষণে মৃত্যু হয়েছে ছোট্ট মাহিকার।

কিন্তু কীভাবে মৃত্যু হল মাহিকার? এয়ারকন্ডিশনার যন্ত্রের ভিতরেই বা সে গেল কী করে? পুলিশের অভিযোগ শোকাতুর মা নেহা গোয়েলই খুন করেছে মেয়ে মাহিকাকে। ছেলে সন্তান চেয়েছিলেন নেহা কিন্তু দ্বিতীয়বার মেয়ে হওয়ায় মেনে নিতে পারেননি তাই মাহিকার ছোট্ট শরীরকে ১৭ বার ছুরি দিয়ে কুপিয়েছেন নেহা।
বৃহস্পতিবার জয়পুরের বাসিন্দা নেহাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি জেরার মুখে মাহিকাকে খুনের কথা স্বীকার করেছেন নেহা। আট বছরের একটি মেয়ে রয়েছে। ছেলে না হয়ে দ্বিতীয় মেয়ে হওয়াতে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। সেই কারণেই এই ঘটনা।
স্বচ্ছল ব্যবসায়ী পরিবারের বউ নেহা। পয়সার কমতি ছিল না। ছেলের কামনায় আইভিএফ থেকে শুরু করে সারোগেসি এমনকী যজ্ঞ-পুজাপাঠও করেছিলেন বহু। কিন্তু কোনও লাভ হয়নি।
মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে যখন নেহা পুলিশকে জানায় তখন পুলিশও প্রথমটায় ভেবেছিল হয়তো টাকার জন্য অপহরণ করা হয়েছে মাহিকাকে। কিন্তু মাহিকার দেহ উদ্ধারের পর পুলিশের সন্দেহ হয় বাড়িরই কেউ এই ঘটনা ঘটিয়েছে।
মাহিকার শরীরে যে রক্ত পাওয়া যায় তা নেহার সঙ্গে মিলে যায়। নেহার ঘরের বাথরুম থেকেও রক্তের দাগ মেলে। সেখানেই প্রথম খটকা লাগে পুলিশের। নেহা এই ঘটনা ঘটিয়েছে জেনে হতবাক তাঁর পরিবার।
প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে ১৭ বার ছুরি দিয়ে কোপানো হয়েছে মাহিকাকে। ১৭টি আঘাতের চিহ্ন রয়েছে তার শরীরে।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে








Click it and Unblock the Notifications