OBC Case: ওবিসি শংসাপত্রে ‘মুসলিম তোষণ’! “যাচাই হচ্ছে,” সুপ্রিমে জানিয়ে ৩ মাস সময় চাইল রাজ্য, আর্জি মঞ্জুর
OBC Certificate Row: ওবিসি শংসাপত্র বাতিলের মামলায় নতুন মোড়। নতুন করে ওবিসি সমীক্ষা করবে রাজ্য। সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এজি মাসিহর বেঞ্চে মঙ্গলবার ওই মামলার শুনানি হয়।
ওবিসি সংরক্ষণে কারা কারা অন্তর্ভুক্ত হবেন, তা নিয়ে ৩ মাস সময় চেয়ে আদালতের কাছে আবেদন জানায় রাজ্য। সেইমতো রাজ্যকে তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে জুলাইতে।

এদিন শীর্ষ আদালতে রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। নতুন করে সমীক্ষা চালিয়ে তালিকায় ওবিসিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিন মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলেও আদালতে আশ্বাস দেন তিনি। আর তাই মামলা ৩ মাস পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয় রাজ্যের তরফে।
এরপর বিচারপতি গাভাই জানান, নতুন করে যদি সমীক্ষার কাজ হয় ও নতুন করে সংরক্ষণ প্রদান করা হয়, এবং তাতে যদি কেউ ক্ষুব্ধ না থেকে থাকেন, তাহলে তো মামলারই কোনও সারবত্তা থাকবে না। সিব্বল পাল্টা বলেন, জুলাইতে নতুন তালিকা এলে তাতে আপত্তি করার মতো জায়গা থাকবে না। এরপরই আদালতের নির্দেশ, ৩ মাস সময় লাগবে যখন, জুলাইতে মামলা পিছিয়ে দেওয়া হোক। এরপর বিচারপতি গাভাই ব্যঙ্গাত্মক সুরেই বলেন, "অন্ততপক্ষে আপাতত গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু রেহাই পেলাম।"
প্রসঙ্গত, ২০১০ সালের পরে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। ওই সার্টিফিকেটগুলি যথাযথভাবে আইন মেনে তৈরি হয়নি বলে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়েছিল, রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতে ধর্মভিত্তিক সংরক্ষণ দেওয়া হয়েছে বলে মনে হয়েছে। মুসলিমদের ৭৭টি শ্রেণিকে ওবিসি সংরক্ষণের আওতায় আনা গোটা মুসলিম সমাজের জন্য অপমানের। এরপর রাজ্যের সরকারি চাকরি ও রাজ্য সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে ওই ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে সংরক্ষণ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।
গত মে মাসে ঘোষিত হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও। এর আগে শুনানিতে বিচারতি গাভাই জানিয়েছিলেন, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না। পাল্টা যুক্তি খাঁড়া করলেও আদালতে কার্যত ব্যাকফুটে যায় রাজ্য।
এদিকে, সোমবারই ফুরফুরা শরিফে ওবিসি মামলায় আইনি জট নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলা আটকে থাকায় লিস্ট তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার-নার্সদের নিয়োগ করা যাচ্ছে না বলে মন্তব্য করেন মমতা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications