নির্বাচনমুখী পাঁচ রাজ্যে টিকাকরণ না হওয়া প্রাপ্তবয়স্কের সংখ্যা প্রচুর, বাড়াচ্ছে সংক্রমণের ভয়

পাঁচ রাজ্যে টিকাকরণ না হওয়া প্রাপ্তবয়স্কের সংখ্যা প্রচুর, বাড়াচ্ছে সংক্রমণের ভয়

করোনা আবহেই পাঁচরাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। করোনাবিধি মেনে ভোট করানোর কথা বলেছে দেশের সাংবিধানিক সংস্থাটি। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এই নির্বাচনের নির্ঘন্ট! কোথাও সাত দফা, কোথাও দু'দফা ও কোথাও এক দফায় নির্বাচন করানোর কথা বলেছে কমিশন। কিন্তু চমকে দিচ্ছে এই পাঁচটি রাজ্যের করোনা টিকাকরণ পরিস্থিতি! পাঞ্জাব, মণিপুর, গোয়া, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বড় অংশ করোনার দুটি ডোজ তো দূরের কথা একটাও ডোজ পাননি এরকমও রয়েছে৷

কোথায় কত টিকা?

কোথায় কত টিকা?

কোউইনের দেওয়া তথ্য অনুসারে, ৯ জানুয়ারী পর্যন্ত, মণিপুরে টিকা দেওয়ার হার ছিল দেশের সর্বনিম্ন। মণিপুরের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যা যা কিনা আনুমানিক ২৩.৪ লক্ষ তার মধ্যে মাত্র ১০ লক্ষ মানুষ করোনার দুটি ডোজ পেয়েছেন। যা কিনা মোট প্রাপ্তবয়স্ক (যারা আইনত ভোটদাতা) জনসংখ্যার মাত্র ৪২ শতাংশ।

পাঞ্জাবের ছবিটা কীরকম?

পাঞ্জাবের ছবিটা কীরকম?

অন্যদিকে পাঞ্জাবের আনুমানিক প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ২.৭ কোটি প্রায়। যার মাত্র ৯৯ লাখ মানুষ কোভিড টিকার দুটি ডোজই পেয়েছেন। যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র ৪৪ শতাংশ!

বড় রাজ্য উত্তরপ্রদেশে কত বাকি টিকা?

বড় রাজ্য উত্তরপ্রদেশে কত বাকি টিকা?

উত্তরপ্রদেশে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য এবং চলতি বছরে সেখানে সাত দফায় নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ যার সূচনা ১০ ফেব্রুয়ারি থেকে! যোগীরাজ্যে আনুমানিক প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ১৪.৭৪ কোটি। যার এখনও পর্যন্ত মাত্র ৭.৮৫ কোটি অর্থাৎ ৫৩ শতাংশের কিছু বেশি লোককে সম্পূর্ণরূপে করোনার টিকা দেওয়া গিয়েছে।

দেশের পরিসংখ্যান কী?

দেশের পরিসংখ্যান কী?

সারা দেশে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন ৬৩.০৭ কোটি মানুষ। যা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬৭ শতাংশ। বিধানসভা নির্বাচন হতে চলা পাঁচটি রাজ্যের মধ্যে মাত্র দুটি অর্থাৎ গোয়া ) এবং উত্তরাখণ্ডেই ভ্যাকসিনের ডাবল ডোজের সংখ্যা অনেকটা ভালো৷ গোয়ার মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮৮ শতাংশ এবং উত্তরাখণ্ডের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুটি ডোজই পেয়েছেন! যা আদপে ভারতের করোনা টিকাকরণের জাতীয় গড়ের থেকেও অনেকটাই ভালো বলা যায়৷

একটাও ডোজ পাননি কতজন?

একটাও ডোজ পাননি কতজন?

বাকি তিনটি রাজ্যে রাজ্যের সম্মিলিত প্রাপ্তবয়স্ক জনসংখ্যা প্রায় ১৭ কোটি, যার মধ্যে মাত্র ৮.৯৫ কোটি মানুষই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন। এবং চমকে দেওয়ার মতো বিষয় হল প্রায় দু'কোটি মানুষ এখনও প্রথম ডোজও পাননি। একই সঙ্গে এই পাঁচটি রাজ্যের আনুমানিক প্রাপ্তবয়স্ক জনসংখ্যার জন্য ৩৬ কোটি ভ্যাকসিন ডোজ পাঠানোর কথা ছিল, তবে এখনও পর্যন্ত, মাত্র ২৬ কোটি ডোজই দেওয়া হয়েছে এই রাজ্যগুলিতে। ১০ কোটি ভ্যাকসিন ডোজ এখনও পাঠানো বাকি আছে! পাঞ্জাব এবং মণিপুরে, ভ্যাকসিনের প্রথম ডোজ পাওয়া লোকের সংখ্যা তুলনামূলকভাবে কম - যথাক্রমে ১.৭৫ কোটি এবং ১৩.৪ লক্ষ। যা রাজ্য দুটির মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭২ এবং ৫৬ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+