নিট পরীক্ষার্থীদের জন্য জারি এনটিএর নির্দেশিকা, এক ঝলকে দেখে নিন সব নিয়ম

করোনা ভাইরাস মহামারির মধ্যেই দেশজুড়ে হতে চলেছে নিট ইউজি পরীক্ষা। তবে নিট পরীক্ষার্থীদের ঝামেলা মুক্তভাবে পরীক্ষা দেওয়ার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিছু সহজ–সরল নিয়ম জারি করেছে। রবিবার, ১৩ সেপ্টেম্বর দেশজুড়ে নিট পরীক্ষা হবে। এই পরীক্ষায় ১৫ লক্ষ পরীক্ষার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছে।

নিট পরীক্ষার্থীদের জন্য জারি এনটিএর নির্দেশিকা, এক ঝলকে দেখে নিন সব নিয়ম


দেশে মহামারির কারণে এনটিএ পরীক্ষাকেন্দ্রের প্রতিটি ঘরে পরীক্ষার্থী সংখ্যা ২৪ থেকে ১২ জন করে দিয়েছে। এনটিএর পক্ষ থেকে জারি হওয়া কোভড–১৯ সংক্রান্ত পরামর্শে বলা হয়েছে যে পরীক্ষাকেন্দ্রের বাইরে, প্রবেশ ও প্রস্থানের জায়গায় যেন সামাজিক দুরত্ব বজায় রাখা হয়। পরীক্ষাকেন্দ্রের বাইরে যেখানে পরীক্ষার্থীরা অপেক্ষা করবে সেখানে অতিরিক্ত ব্যবস্থা করা হয়েছে যাতে সামাজিক দুরত্ব বজায় থাকে। অ্যাডমিট কার্ড সহ পরীক্ষার্থীর পোশাকেও বেশ কিছু পরিবর্তন এনেছে এনটিএ।

অ্যাডমিট কার্ডে বদল

❑ বেশ কিছু বদল নিয়ে আসা হয়েছে নিট পরীক্ষার অ্যাডমিট কার্ডে।

❑ অ্যাডমিট কার্ডে বিশেষভাবে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

❑ অ্যাডমিট কার্ডে দেওয়া সময় অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে চলে আসতে হবে।

❑ অ্যাডমিট কার্ডে রবিবার সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় লেখা রয়েছে।

❑ পরীক্ষার রুমে শুধুমাত্র অ্যাডমিট কার্ডে তালিকাভুক্ত জিনিস নিয়ে ঢোকা যাবে

❑ পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র খোঁজার জন্য হাইপারলিঙ্কে ক্লিক করলেই সঠিক পরীক্ষা কেন্দ্রটি খুঁজে পাবে

❑ কোনও পিডব্লিউডি পরীক্ষার্থী লিখিত সুযোগ গ্রহণের ক্ষেত্রে প্রার্থী ও লেখক দু’‌জনকেই মাস্ক পরতে হবে।

❑ অ্যাডমিট কার্ডে দেওয়া সময় অনুসারেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা

সব পরীক্ষার্থীরা একসঙ্গে যেহেতু পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবে তাই ভিড় এড়ানোর জন্য বেশ খানিকটা সময় দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রে ধীরে সুস্থে আসতে পারে তা নিশ্চিত করা হয়েছে। এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে।

পোশাক বিধি

❑ হালকা ও বড় হাতাওয়ালা পোশাক পরীক্ষাকেন্দ্রে পরে আসা যাবে না। যদিও পরীক্ষার্থীরা সাংস্কৃতক বা প্রথাগত পোশাক পরে আসতে পারেন। শেষ রিপোর্টিং সময় দুপুর সাড়ে বারোটার একঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। যাতে পরীক্ষার্থীর হাতে সময় থাকে।

❑ চটি, কম হিলের চপ্পল পরীক্ষাকেন্দ্রে পরে আসা যাবে। পা ঢাকা জুতো পরে আসা যাবে না।

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা কি কি নিয়ে যেতে পারবে

❑ মুখে মাস্ক

❑ হাতে গ্লাভস

❑ ব্যক্তিগত স্বচ্ছ জলের বোতল

❑ ব্যক্তিগত ছোট হাতের স্যানিটাইজার

❑ পরীক্ষা সংক্রান্ত নথি

❑ নিট ইউজি অ্যাডমিট কার্ড

❑ সরকারি পরিচয় পত্র

❑ এগুলি ছাড়া আর কোনও জিনিস পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুমতি নেই পরীক্ষার্থীর।

পরীক্ষার্থীদের তল্লাশি

❑ শারীরিক কোনও তল্লাশি করা হবে না

❑ লম্বা হ্যান্ডেল যুক্ত ধাতব ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীকে তল্লাশি করা হবে

❑ যিনি তল্লাশি করবেন তিনি যেন কোনওভাবেই পরীক্ষার্থীর সঙ্গে সংস্পর্শে না আসেন

❑ ব্লুটুথ ও ওয়াই ফাই পরীক্ষাকেন্দ্রে ও পরীক্ষার রুমে থাকবে পর্যবেক্ষণের জন্য

❑ এনটিএর নির্দেশ অনুসারে পরীক্ষাকেন্দ্রে জ্যামার ও সিসি ক্যামেরা বসানো থাকবে

কোন কোন জিনিস পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না

❑ কাগজ বা পাতা জাতীয় জিনিস, জ্যামিতি বক্স বা পেন্সিল বক্স, প্লাস্টিকের ব্যাগ, ক্যালকুলেটর, পেন, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, লগ টেবিল, ইলেকট্রিক পেন, স্ক্যানার।

❑ যোগাযোগের মাধ্যম হিসাবে মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেল্থ ব্যান্ড

❑ অন্যান্য জিনিসগুলি হল ওয়ালেট, সানগ্লাস, ব্যাগ, বেল্ট ও টুপি

❑ ঘড়ি, ব্রেসলেট, ক্যামেরা

❑ কোনও গয়না পরে আসা যাবে না

❑ খাবারের প্যাকেট বা জলের বোতল আনা যাবে না

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+