৩৭০ ধারা রদের পর দ্বিতীয়বার! রাষ্ট্রসংঘে মোদীর ভাষণের আগে কাশ্মীরে দোভাল, জল্পনা তুঙ্গে

কাশ্মীরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে এনিয়ে দ্বিতীয়বার। বেশ কয়েকদিন তিনি সেখানে থাকবেন বলে জানা গিয়েছে।

কাশ্মীরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে এনিয়ে দ্বিতীয়বার। বেশ কয়েকদিন তিনি সেখানে থাকবেন বলে জানা গিয়েছে। এদিকে শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই ভাষণের আগে অজিত দোভালের কাশ্মীরে যাওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর অনুযায়ী, কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি যাচাই করে প্রধানমন্ত্রী মোদীকে রিপোর্টে দেবে অজিত দোভাল।

৩৭০ ধারা রদের পর দ্বিতীয়বার! রাষ্ট্রসংঘে মোদীর ভাষণের আগে কাশ্মীরে দোভাল, জল্পনা তুঙ্গে

সূত্রের খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে থাকায় প্রধানমন্ত্রী মোদী দোভালকে আমেরিকা সফরে নিয়ে যাননি। প্রধানমন্ত্রী তাঁকে জম্মু ও কাশ্মীরের ওপর নজর রাখার দায়িত্ব দিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সবকটি নিরাপত্তা এজেন্সির সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্য প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ভাবে আটক রাখার প্রসঙ্গ নিয়েও আলোচনা করবেন বলে জানা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, রাজনৈতিক বন্দিদের নিয়ে এখনই তাড়াতাড়ি কোনও সিদ্ধান্ত নিতে চায় না সরকার।

ব্যাপক মাত্রা অনুপ্রবেশ সরকারের চিন্তা বাড়িয়েছে। আন্তর্জাতিক সীমান্ত কিংবা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকা ফাঁকফোকর নিয়ে প্রশাসন এবং নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে কথা হতে পারে দোভালের।

সূত্রের খবর অনুযায়ী, গত দুমাসে কমপক্ষে ৬০ জন জঙ্গি ভারতে ঢুকতে সমর্থ হয়েছে। তুলনামূলকভাবে আগের সাতমাসে মাত্র ৩৫ জন জঙ্গি ঢুকতে সমর্থ হয়েছিল।

এর আগে ৫ অগাস্ট কাশ্মীরে গিয়েছিলেন অজিত দোভাল। সেই সময় কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। সেই সময় ১১ দিন উপত্যকায় কাটিয়েছিলেন দোভাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+