আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এবার করোনার চিকিৎসা
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এবার করোনার চিকিৎসা
দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এদিকে রোগ পরীক্ষার জন্য রয়েছে মাত্র গুটিকয় কেন্দ্র। মহামারীর মোকাবিলা করতে দরকার আরও পরিষেবা এবং পরিকাঠামো।

এরমধ্যেই শোনা যাচ্ছে করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষা ও চিকিৎসা শীঘ্রই আসতে চলেছে সরকারের স্বাস্থ্যবিমার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়।
সরকারি সূত্রে খবর, জন স্বাস্থ্য যোজনার আয়ুষ্মান ভারত প্রকল্পের কর্তৃপক্ষ, এই প্রকল্পটির আওতায় করোনার লক্ষণ সংক্রান্ত পরীক্ষা ও চিকিৎসা করার জন্য কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছে বলে জানা যাচ্ছে।
পাশাপাশি, প্রস্তাবটি অনুমোদিত হলেই সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে বলে জানান স্বাস্থ্য দপ্তরের একজন কর্মকর্তা।
তিনি আরও বলেন, এই প্রকল্প কার্যকর হলে আয়ুষ্মান ভারতের সমস্ত উপভোক্তারা বিনামূল্যে করোনা পরীক্ষা এবং সংক্রামিত হলে যাবতীয় চিকিৎসা করানোর সুযোগ পাবে।
অন্যদিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ৪৬৭। রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭। তবে এ দিন বিকেলে কলকাতায় করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হওয়ায় সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯। তবে তার মধ্যেও আশার খবর এই যে, সংক্রমিত হওয়া ৩৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications