দিগ্বিজয় বলায় তোপ দেগেছিলেন রবিশঙ্কর, দলের নেতাদের মন্তব্য এবার কি করবে বিজেপি
পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে উত্তর প্রদেশের দুই মন্ত্রীর বয়ানে অস্বস্তি বাড়ল বিজেপি-র। যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার এই দুই মন্ত্রীর নাম কেপি মৌর্য এবং গোবিন্দ সিং।
পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে উত্তর প্রদেশের দুই মন্ত্রীর বয়ানে অস্বস্তি বাড়ল বিজেপি-র। যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার এই দুই মন্ত্রীর নাম কেপি মৌর্য এবং গোবিন্দ সিং। কেপি মৌর্য আবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। ক্ষমতাবলে যোগী আদিত্যনাথের পরেই। হরিয়ানার রোহতকে পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনাকে 'দুর্ঘটনা' উল্লেখ করেন। যদিও, এই নিয়ে বিজেপি নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দেয়নি। উল্লেখ্য কংগ্রেসের বিশিষ্ট নেতা দ্বিগবিজয় সিং তাঁর টুইট-এর একটি স্থানে পুলওয়ামা-র পাশে 'দুর্ঘটনা' শব্দটি লিখেছিলেন। এই নিয়ে জাতীয় রাজনীতিতে তোলপাড় হয়ে যায়। দ্বিগবিজয় সিং-এর বিতর্কিত টুইটটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকগ সম্মেলন করেন এবং কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন।

উত্তর প্রদেশের উপ-মুখ্য়মন্ত্রী কেপি মৌর্য-এর একটি ভিডিও সামনে এসেছে। যাতে উল্লেখ করা হয়েছে হরিয়ানার রোহতকে এক সাংবাদিক সম্মেলনে ছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, 'নিরাপত্তা ব্য়বস্থায় কোনও ফাঁক নেই, এটা একটা দুর্ঘটনা যা আমাদের সিআরপিএফ বাহিনীর সঙ্গে ঘটেছে। এই নিয়ে প্রধানমন্ত্রীও জানিয়েছেন যে সেনাবাহিনীকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। যা পদক্ষেপ করার এবং কখন এই পদক্ষেপ করা হবে- তা নিয়ে সব সিদ্ধান্ত সেনাই নেবে।'
UP Dy CM KP Maurya in Rohtak:Suraksha mein chuuk nahi hai,ye ek barhi durghatna hamare CRPF ke jawano ke sath gati thi.Iss sambandh mein PM ji ne bathaya hai ki sarkar ki oar se sena ko puri choot di gai hai, jo karwayi karna hai,jab karwayi karna hai vo sena karegi. (21.02.2019) pic.twitter.com/SrLkmee3ck
— ANI (@ANI) March 6, 2019
এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই বয়ানের মধ্যেই আরও বিতর্ক তৈরি করেছেন মন্ত্রী গোবিন্দ সিং। উত্তর প্রদেশের এই মন্ত্রীর দাবি, 'দ্বিগবিজয় সিং যখন কোনও বিষয়ে কথা বলেছেন তখন তা নিয়ে যত কথাই হোক না কেন, পরে সেটাই সত্য হয়েছে।'
Govind Singh, Madhya Pradesh Minister, on Congress leader Digvijaya Singh terming #PulwamaTerrorAttack an 'accident': Digvijaya Singh ne jab bhi koi baat kahi hai, toh bhale hi abhi koi aalochna kare lekin baad mein vo baat satya nikli hai. pic.twitter.com/LmuMBGv6cy
— ANI (@ANI) March 6, 2019
এই বিতর্কের মধ্যেই উত্তেজনার পারদ চড়িয়েছেন প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী বিরোধীধের উদ্দেশে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'যারা কত জন মারা গিয়েছে বলে প্রশ্ন তুলছে তাদের যুদ্ধবিমানের নিচে বেঁধে নিয়ে গিয়ে বোমা বর্ষণ করা উচিত। বোমা বর্ষণ হলে তাদের নিচের নামিয়ে দেওয়া হবে। এরপর তারা সেখানে মৃতের সংখ্যা গুণে ফিরে আসবেন।' ভি কে সিং-এর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এটাকে শাসক দলের আস্পর্ধা হিসাবেই দেখছে।
Union Min VK Singh: Agli baar jab Bharat kuch kare toh mujhe lagta hai ki vipakshi jo ye prashna uthate hain, unko hawai jahaz ke neeche baandh ke le jayein, jab bomb chale toh vahan se dekh lein target, uske baad unko vahin par utar dein, uske baad vo gin le aur wapas aajayein. pic.twitter.com/DsEy8bzVv8
— ANI (@ANI) March 6, 2019
পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে কোনও রাজনীতি করা হবে না বলেই জানিয়েছিল সব রাজনৈতিক দল। কিন্তু, ভোটের দিনক্ষণ যতই কাছে আসছে ততই এই নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে। বিশেষ করে পুলওয়ামা-র হামলার প্রেক্ষিতে ঘটা এয়ার স্ট্রাইক নিয়ে প্রবল তরজা চলছে। মোদী, অমিত শাহ-দের বিরুদ্ধে যেমন পুলওয়ামায় শহিদ জওয়ানদের নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে তেমনি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়-দের বিরুদ্ধে সেনার কাজে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে। এহেন পরিস্থিতিতে বুধবার বিতর্কের ইন্ধনটা আরও একটু বাড়িয়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আব্দুল্লা। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে সরকারের কাছে এয়ার স্ট্রাইকে মৃত জঙ্গিদের সংখ্যা প্রকাশ করার দাবি রেখেছেন।
Farooq Abdullah, National Conference, on #AirStrike in Balakot: We have shot one of their planes? Where is the proof of what Amit Shah says, ‘300 people died’? If you ask, you are against the country. Time has come that you should ask questions. pic.twitter.com/UsxS5VWdiR
— ANI (@ANI) March 6, 2019












Click it and Unblock the Notifications