রাজস্থানের স্কুলের পাঠ্যক্রমে এবার 'নোট বাতিল'!
রাজস্থান বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (RBSE)-র দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে এবার যুক্ত হতে চলেছে 'ডিমনিটাইজেশন' তথা নোট বাতিল এবং 'ক্যাশলেস ইকোনমি' বা নগদহীন অর্থনীতি নিয়ে দুটি অধ্যায়।
আজমেঢ়, ২৪ জানুয়ারি : রাজস্থান বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (RBSE)-র দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে এবার যুক্ত হতে চলেছে 'ডিমনিটাইজেশন' তথা নোট বাতিল এবং 'ক্যাশলেস ইকোনমি' বা নগদহীন অর্থনীতি নিয়ে দুটি অধ্যায়। আগামী শিক্ষা বর্ষ থেকেই চালু হতে পাঠ্যক্রমে এই দুটি অধ্যায়কে যুক্ত করা হবে।[কেমন হবে ২০১৭ সালের আপনার পড়াশুনার গতি? পড়ুন রাশিভিত্তিক ভবিষ্যদ্বাণী]
RBSE চেয়ারম্যান বি এল চৌধুরি জানিয়েছেন, ছাত্রছাত্রীদের ক্যাশলেস ব্যবস্থা এবং মোবাইল ওয়ালেট ও তার পরিকাঠামো নিয়ে শেখানো হবে।[কীভাবে গোপনে প্রতিরক্ষার গোপন তথ্য পাচার করত পাক চরেরা]

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি নোট বাতিল নিয়ে একটি অধ্যায় নতুন করে পাঠ্যক্রমে যোগ করা হয় তাহলে এর সুবিধা ও অসুবিধা দুইই পাঠ্যক্রমে আনতে হবে। শুধুমাত্র ভালদিকগুলো পড়ুয়াদের শেখানোটা ঠিক হবে না। সুবিধা ও অসুবিধা মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি অধ্যায় তৈকি করতে হবে এবং তা নিয়ে আলোচনা করতে হবে।[রাজস্থানের গ্রামে প্রাচীন আমলের স্বর্ণমুদ্রা উদ্ধার]
রাজস্থানে, বিজেপি সরকার। তাই নতুন পাঠক্রমের সাহায্যে নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত উজ্জ্বল মাইলস্টোন হিসাবে পাঠ্যক্রমের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা অনৈতিক চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা বিশিষ্ট শিক্ষাবিদদের একাংশের। সেই কারণে পাঠ্যক্রমে নতুন অধ্যায় যোগ করলেও হবে না, পাঠ্যক্রমের বিষয় হিসাবে তৈরি করতে গেলে কোনও বিষয় নিয়ে শুধু গুনগান করলে চলবে না, তার ভাল দিক ও খারাপ দিক উভয় দিককেই চর্চায় রাখতে হবে বলে মনে করছেন অনেকে।
এছাড়াও বোর্ড জানিয়ে দিয়েছে, বোর্ডের সমস্ত লেনদেন অনলাইনে RTGS (রিয়্যাল টাইম গ্রস সেটেলমেন্ট, যা টাকা ট্রান্সফার করার একটি বৈদ্যুতিন ধরন) মাধ্যমেই হবে। কেন্দ্রীয় সরকারের ক্যাশলেস ইকোনমিকে উৎসাহ দিতেই বোর্ডের এই নয়া সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications