বৈষ্ণদেবী দর্শনে যাবেন ভাবছেন! এই তীর্থস্থানটি নিয়ে নয়া নির্দেশটি জানেন তো
জম্মুতে বৈষ্ণদেবীর দর্শনে প্রতিবছরই বহু পুণ্যার্থীর ভিড় জমে। প্রচুর ভক্ত সমাগমে যাতে সেখানকার পরিবেশ দূষণ না হয়
জম্মুতে বৈষ্ণদেবীর দর্শনে প্রতিবছরই বহু পুণ্যার্থীর ভিড় জমে। প্রচুর ভক্ত সমাগমে যাতে সেখানকার পরিবেশ দূষণ না হয় , তার জন্য এবার থেকে বৈষ্ণদেবী দর্শনে আগত দর্শনার্থীদের সংখ্য়া বেঁধে দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বা এনজিটি-র তরফে জানানো হয়েছে যে প্রতিদিনের নিরিখে ৫০,০০০ -এর বেশি দর্শনার্থী বৈষ্ণদেবীতে যেতে পারবেন না।

শুধু তাইই নয়, মন্দির চত্বরের ভিতর নতুন কোনও নির্মাণে স্থগিতাদেশ জারি করা হয়েছে। পূণ্যস্থানটিতে যাওয়ার পথটিতেও হেঁটে যেতে হবে নতুবা সেখানে চালানো হবে ব্যাটারি অপরেটেড গাড়ি। এবছরের ২৪ নভেম্বর থেকে খুলে যাচ্ছে বৈষ্ণদেবী যাওয়ার রাস্তা। এখানেই শেষ নয়, বৈষ্ণদেবীর যাওয়ার রাস্তায় কেউ যদি নোংরা ফেলেন তাহলে তাঁর ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে, বলে জানিয়েছে এনজিটি।
এদিকে, দর্শনার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বেশ কড়া মনোভাব দেখাচ্ছে এনজিটি। এনজিটি বেঞ্চের তরফে জানানো হয়েছে, যদি দর্শনার্থীর সংখ্যা প্রতিদিনের নিরিখে ৫০, ০০০ ছাড়িয়ে যায়, তাহলে তাঁদের আর্ধকুয়ারি ও কাতরা টাউনে আটকে দেওয়া হবে। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের দাবি , মন্দিরের বাস্তুগঠন অনুযায়ী ৫০, ০০০ এর বেশি দর্শনার্থীকে ধারণ করার ক্ষমতা নেই ।












Click it and Unblock the Notifications