অভিজাত আবাসনে ১০০ বাসিন্দাকে বেধড়ক মারধর নিরাপত্তারক্ষীদের! নেপথ্যে কোন ঘটনা
নয়ডায় এক অভিজাত আবাসনের ১০০ আবাসিককে বেধড়ক মারধর করেন সেই আবাসনেরই নিরাপত্তা রক্ষীরা (সিকিউরিটি গার্ডরা)। উল্লেখ্য, নিরাপত্তার দায়িত্বে থাকা এই রক্ষীরা এদিন আবাসনের ১০০ জনকে নির্মম ভাবে মারধর করে। সার্ভিস লাঠি দিয়ে সিকিউরিটি গার্ডদের এই মারধরের নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি ঘটনা পরম্পরা। জানা গিয়েছে, আবাসনে ১ জন গার্ডকে এক আবাসিক কয়েকদিন আগেই যারপরনাই অত্যাচার করেন কর্তব্য়ের গাফলতির অভিযোগ। ওই গার্ডকে প্রবল মারধর করা হয় বলেও খবর। এরপর তার বদলা নিতেই এমন ঘটনা ঘটিয়ে ফেলেন গার্ডরা। গার্ডদের বক্তব্য, প্রথমে ওই আবাসিক একজন সিকিউরিটি গার্ডের কাশে শ্যাফ্টের চাবি চান। গার্ডের কাছে সেই চাবি ছিল না বলে তিনি জানান। এরপর চাবি না পেয়ে এই গার্ডকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর রোষ চেপে ধরে রাখতে পারেননি বলে জানা যায়।

এদিকে, এরপর সিকিউরিটি গার্ডদের একটি দল এসে প্রবল ভাবে মারধর চালায় সেখানের উপস্থিত আবাসিকদের উপর। সিকিউরিটি গার্ডরাও । একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই নামী আবাসনের আবাসিকদের প্রবল কটূক্তি করে তাদের ব্যাপক মারধর করতে থাকে সিকিউরিটি গার্ডরা। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন আহত ব্যক্তি অন্য একজনকে গোটা ঘটনার ভিডিও করে তা প্রকাশ্যে আনার কথা বলছেন। দেখা যাচ্ছে যে, ঘটনার কথা পুলিশ ও মিডিয়াকে জানানোর জন্যও বলা হচ্ছে ভিডিওতে। নয়ডার এই ঘটনা এদিন কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মুহূর্তে ভাইরাল হওয়া এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় হতে থাকে সোশ্যাল মিডিয়া।
এদিকে জানা গিয়েছে, যে ব্যক্তি ওই গার্ডদের মারধরের দায়ে অভিযুক্ত তার ছেলেও, আবাসনের গার্ডদের বেধড়ক মারধর করেন। এদিকে, আবাসনের বাসিন্দাদের দাবি, এমন বদলার ঘটনায় আরও বিপজ্জনক কাণ্ড ঘটে যেতে পারত। তাঁদের মতে গোষ্ঠীবদ্ধভাবে এমন ঘটনা না ঘটিয়ে ওই নিরাপত্তা রক্ষীরা নির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করতে পারতেন। এছাড়াও সংঘবদ্ধভাবে ওই আবাসিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারতেন। এদিকে ঘটনার জেরে পুলিশ নেমেছে তদন্তে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার জেরে তারা তদন্তে নেমেছে। তদন্তে উঠে আসা তথ্যের বিচারে প্রবল শাস্তি হবে দোষীদের। জানা গিয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় পুলিশের একটি দল। আবাসিকদের অভিযোগের ভিত্তিতে পুলিশি অভিযোগ দায়ের হলেও, নিরাপত্তারক্ষীদের অভিযোগ আদৌ দায়ের হয়েছে কি না, বা তার কোন প্রমাণ পুলিশ পেয়েছে কি না, তা নিয়ে এখনও সেভাবে কোনও তথ্য উঠে আসেনি।












Click it and Unblock the Notifications