Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্লিপারে আর RAC নয়, পেমেন্টেও পরিবর্তন! বড় ঘোষণা রেলের, কবে থেকে? আর কী কী বদলাচ্ছে?

২০২৬ সালের জানুয়ারি থেকে নতুনভাবে চালু হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। রেল বোর্ডের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে, এই ট্রেনের ভাড়ার কাঠামো এবং বুকিং নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে।

RAC

নতুন নিয়মে মূল ভাড়া অপরিবর্তিত থাকলেও, ন্যূনতম দূরত্বের শর্ত বদলানো হয়েছে। স্লিপার ক্লাসে এবার থেকে কমপক্ষে ২০০ কিলোমিটারের ভাড়া দিতে হবে। যার পরিমাণ ১৪৯ টাকা। অর্থাৎ কেউ যদি ১০০ কিলোমিটার যায় তাহলেও ২০০ কিলোমিটারের ভাড়াই কাটা হবে। দ্বিতীয় শ্রেণিতে ন্যূনতম ভাড়া ধরা হয়েছে ৫০ কিলোমিটার অর্থাৎ ৩৬ টাকা করে। এর সঙ্গে আলাদা করে রিজার্ভেশন চার্জ এবং সুপারফাস্ট চার্জ যুক্ত হবে।

স্লিপারে থাকছে না RAC

অমৃত ভারত এক্সপ্রেসে স্লিপার ক্লাসে আর RAC টিকিট থাকবে না। আগাম বুকিং শুরু হওয়ার সময় থেকেই সমস্ত বার্থ পুরোপুরি কনফার্ম হিসেবে বিক্রি হবে। তবে আনরিজার্ভড সেকেন্ড ক্লাসে আগের মতোই নিয়ম বহাল থাকবে।

কোটায় বড় পরিবর্তন

এই ট্রেনে স্লিপার ক্লাসে শুধুমাত্র তিনটি কোটাই কার্যকর থাকবে। সেগুলি হল, মহিলা, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম যাত্রী। অন্য কোনও কোটা থাকছে না। সেইসঙ্গে, ৬০ বছরের বেশি পুরুষ এবং ৪৫ বছরের বেশি মহিলাদের ক্ষেত্রে ও ছোট শিশুসহ যাত্রীদের জন্য সম্ভব হলে লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করবে রেল।

রিফান্ড এবং পেমেন্টে ডিজিটাল জোর

২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল হলে তাড়াতাড়ি রিফান্ডের জন্য নতুন ব্যবস্থা আনা হচ্ছে। রিজার্ভড টিকিটের ক্ষেত্রে শুধু ডিজিটাল পেমেন্টেই টাকা নেওয়া হবে। কাউন্টার থেকেও ডিজিটাল পেমেন্টে জোর দেওয়া হবে। যদি ডিজিটাল পেমেন্ট সম্ভব না হয় তাহলে, রিফান্ড মিলবে সাধারণ নিয়ম অনুযায়ী।

সব মিলিয়ে, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং ডিজিটাল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই নতুনভাবে সাজানো হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+