কুম্ভ থেকেও নেই শিক্ষা? জমায়েতেই বাড়ছে করোনা ভয়, কেন্দ্রকে উৎসব রোখার আর্জি আইএমএ-র
কুম্ভ থেকেও নেই শিক্ষা? জমায়েতেই বাড়ছে করোনা ভয়, কেন্দ্রকে উৎসব রোখার আর্জি আইএমএ-র
উৎসবের প্রবল ভিড়ে করোনার বাড়বাড়ন্ত যে কতদূর ভয়াবহ হতে পারে, দ্বিতীয় ঢেউয়ে তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কুম্ভমেলা। পুণ্যার্থীদের ভিড়ে শিকেয় কোভিডবিধি, নেই মাস্ক, ঠেসাঠেসি করে চলছে পুণ্যস্নান, এহেন দৃশ্য চোখে পড়েছে আগেই। পুরীর রথযাত্রায় সেই পুরনো স্মৃতি যেন ফের না ফিরে আসে, সে উদ্দেশেই কেন্দ্রকে আর্জি জানাল ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ।

কেন্দ্রের দিকে প্রশ্ন ছুঁড়ল আইএমএ
করোনার দ্বিতীয় পর্যায়ের জোয়ারে বানভাসি হয়েছিল প্রায় গোটা দেশ। দিল্লির তবলিগি জমায়েত হোক বা কুম্ভের পুণ্যার্থীদের ভিড়, কোনো উৎসবেই ভগবানের উপাসকদেরও যে ছেড়ে কথা বলে না কোভিড, তা সকলেরই জ্ঞাত। এমতাবস্থায় উৎসবের দোহাই দিয়ে গণসমাগমের অনুমতি দেওয়া কতদূর যুক্তিযুক্ত, সে বিষয়ে কেন্দ্রকে প্রশ্ন করেছে আইএমএ।

'ক্ষতিকর' উৎসব!
আইএমএ প্রধান ডঃ জেএ জয়ালালের সাফ বক্তব্য, "এহেন ভয়াবহ সময়ে যেকোনো উৎসবই আমাদের জন্য ভয়ংকর। জনসমাগমের অনুমতি যাতে না দেওয়া হয়, তার জন্যে আইএমএর তরফে কেন্দ্রের কাছে আর্জি জানানো হচ্ছে।" পুনরায় মানুষের অবাধ্য ভিড়ে যে বাড়বে করোনা থাবা, তা এতদিনে স্পষ্ট আপামর ভারতবাসীর কাছে।

টিকা নিলেই দেখা মিলবে রথের
সোমবার দেশজুড়ে রমরমিয়ে পালন হচ্ছে রথযাত্রা। এখনও যেখানে বেশ কিছু রাজ্যে বজায় রয়েছে আংশিক লকডাউন, সেখানে শুধুমাত্র টিকা নিলে বা কোভিড নেগেটিভ রিপোর্ট দেখালে কীভাবে পুরীর রথযাত্রায় সামিল হওয়ার অনুমতি দিচ্ছে কেন্দ্র, সে বিষয়ে সওয়াল করছেন করোনাবিদরা। অন্যদিকে নাগরিকদের বাড়ি থেকেই জগন্নাথ দেবের আরাধনাপর্ব সেরে নেওয়ার বার্তা দিয়েছে ঝাড়খন্ড প্রশাসন।

'শাহি স্নানেই' শাহিরূপ ধারণ কোভিডের
করোনার দ্বিতীয় ঢেউয়ের পিছনে প্রবল অবদান রয়েছে কুম্ভমেলার, বহু মহামারী বিশেষজ্ঞের মতামত এমনই। এ বছরের এপ্রিলে পালিত হওয়া কুম্ভমেলায় গঙ্গার বুকে 'শাহি স্নান' সেরে নেওয়ার খেয়ালে অতিমারীকে উপেক্ষা করেছে নাগরিকরা, জানাচ্ছেন বিজ্ঞানীরা। আগস্টে ভারতকে ধাক্কা দেওয়ার তোড়জোড় শুরু করেছে অতিমারীর তৃতীয় ঢেউ, এমতাবস্থায় এহেন প্রবল জনসমাগমের ছাড়পত্র কীভাবে দেয় কেন্দ্র? সেটা মাথায় ঢুকছে না কারোরই!
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications