বারাণসী ছেড়ে দিয়ে মনে ক্ষোভ নেই, বললেন মুরলীমনোহর যোশি

বারাণসী আসন থেকে বরাবর জিতে লোকসভায় গিয়েছেন মুরলীমনোহর যোশি। অটলবিহারী বাজপেয়ীর সময় কেন্দ্রে মানবসম্পদ উন্নয়ম মন্ত্রকের দায়িত্বে ছিলেন। এহেন লোককে সরিয়ে দল যখন সেখানে নরেন্দ্র মোদীকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়, তখন স্বাভাবিকভাবেই সেটা হজম করতে পারেননি তিনি। শুধু হয় মতপার্থক্য। একটা সময় দলীয় নেতাদের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করেছিলেন তিনি। যদিও দলের শর্ত মেনে শেষ পর্যন্ত নরম হতে হয় তাঁকে। ঠিক হয়, কানপুর থেকে ভোটে লড়বেন মুরলীমনোহর যোশি।
সেই পরিপ্রেক্ষিতে তিনি এদিন বলেছেন, "নরেন্দ্র মোদীর জন্য আসন ছেড়ে দেওয়ায় আমি বিন্দুমাত্র ক্ষুব্ধ নই। এখন বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হোক, মানুষ এটাই চাইছে। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ব। বর্তমানে ইস্যু হল শক্তপোক্ত নেতৃত্ব আর স্থিতিশীল সরকার। এই দু'টোই দিতে পারবেন নরেন্দ্র মোদী।"
কেন্দ্রে বিজেপি সরকার গড়লে আপনি কোন মন্ত্রক সামলাবেন? স্মিত হেসে জবাব এড়িয়ে যান তিনি। বলেন, এখন ভোটে জিতে লোকসভায় যাওয়া প্রথম লক্ষ্য, মন্ত্রিত্ব নয়। তাঁর দাবি, এবার নরেন্দ্র মোদীর প্রাপ্ত ভোটের হার বাড়বে। কারণ বেড়েছে তরুণ ভোটারের সংখ্যা। তরুণ ভোট পুরোটাই পাবেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, "এবার দেখছি, ভোটকর্মীদের ঠিকঠাক প্রশিক্ষণ নেই। কোনও রকমে দায় সারলেই হল। এমনটা আগে হয়নি। এ বিষয়ে নজর দেওয়া উচিত নির্বাচন কমিশনের।"
প্রসঙ্গত, এদিন অর্থাৎ সোমবার বারাণসীতেও ভোট নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীর বিপক্ষে রয়েছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেসের অজয় রাই। কেজরিওয়ালের দাবি, তিনি এখান থেকে রেকর্ড ভোটে জিতবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications