গোষ্ঠী সংক্রমণ নেই জানিয়েছে কেন্দ্র, জুলাই শেষে দিল্লিতে ৫.৫ লক্ষ কেসের সম্ভাবনার কথা জানিয়েছেন সিসোদিয়া
জুলাই শেষে দিল্লিতে ৫.৫ লক্ষ কেসের সম্ভাবনার কথা জানিয়েছেন সিসোদিয়া
রাজধানী দিল্লিতে কোভিড–১৯–এর বাড়বাড়ন্ত নিয়ে রাজ্যের উপ–মুখ্যমন্ত্রী মণিশ সিসোদিয়া জানিয়েছেন যে কেন্দ্রের থেকে সরকারি ভাবে জানানো হয়েছে যে দিল্লিতে কোনও গোষ্ঠী সংক্রমণ হয়নি।

গোষ্ঠী সংক্রমণ নেই রাজধানীতে
দিল্লির দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে উপ-মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন যে ৩১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে কোভিড কেসের সংখ্যা ৫.৫ লক্ষ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হয়ত দিল্লিতে তখন ৮০ হাজারের শয্যার প্রয়োজন হবে। লেফটেন্যান্ট অনিল বৈজালের সভপতিত্বে এই বৈঠক হয়, যিনি দিল্লির দুর্যোগ পরিচালনা সংগঠনের চেয়ারপার্সন।

অর্ধেকেরও বেশি করোনা সংক্রমণের সূত্র অজানা
সিসোদিয়া সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্র থেকে সরকারিভাবে জানানো হয়েছে যে দিল্লিতে কোভিড-১৯ কেসের ক্ষেত্রে কোনও গোষ্ঠী সংক্রমণ নেই।' উপ-মুখ্যমন্ত্রী জানান, লেফটেন্যান্ট গভর্নর দিল্লিবাসীর জন্য রাজ্য পরিচালিত ও বেসরকারী হাসপাতাল সংরক্ষণে দিল্লি সরকারের আদেশকে বাতিল করার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে অস্বীকার করেছেন। এর আগে দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছিলেন যে অর্ধেকেরও বেশি নতুন করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে কিন্তু সংক্রমণের সূত্র অজানা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এও জানিয়েছেন যে কেজরিওয়াল সরকার জুনের শেষে নতুন রোগীদের ভিড় সামলানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। করনা ভাইরাস সংক্রমণের বিষয়ে দিল্লি গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র এই বিষয়ে কথা বলবে।

রাজ্যে মোট ২৯ হাজার করোনা সংক্রমণ
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘মহামারি বিশেষজ্ঞদের মতে গোষ্ঠী সংক্রমণ করোনার তৃতীয় স্তর। দিল্লিতে নতুন কেস সনাক্ত হচ্ছে, প্রায় অর্ধেকেরও বেশি কেসের সূত্র অজানা।' সোমবার জাতীয় রাজধানীতে নতুন করোনা সংক্রমণ ধরা পড়েছে ১,০০৭টি। রাজ্যে মোট করোনা সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজারে এবং মৃত্যুর সংখ্যা ৮৭৪-এ।

সর্বদলীয় বৈঠক
বৈজাল শহরের কোভিড-১৯ পরিস্থিতি এবং ভয়ঙ্কর ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য পরদিন সর্বদলীয় বৈঠক ডেকেছে। দিল্লিতে করোনা ভাইরাসের ক্রমবর্ধমান কেসগুলি কেবল উদ্বেগের কারণ হয়ে উঠেনি, বরং রাজনৈতিক তরজাও শুরু করে দিয়েছে। সরকার পরিচালিত এবং কিছু বেসরকারী হাসপাতালকে দিল্লির বাসিন্দাদের জন্য সংরক্ষণ করার যে আদেশ দিয়েছিল আপ সরকার সোমবার তা বাতিল করে দেন লেফটেন্যান্ট গর্ভনরয় ।












Click it and Unblock the Notifications