নোটবাতিলের পর সোনা নিয়ে কেন্দ্রের 'বড় সিদ্ধান্ত' -এর খবর আদৌ কি সত্যি ! কী বলছে সরকারি সূত্র
গতকালই শোনা গিয়েছিল যে সোনা নিয়ে বড়সড় সিদ্ধান্ত আসতে পারে কেন্দ্রীয় সরকারের তরফে। জানা গিয়েছিল, একটি নির্দিষ্ট পরিমাণের বেশি সোনা কারোর কাছে থাকলে , তাঁকে দিতে হবে জরিমানা। পাশাপাশি শোনা গিয়েছিল, সোনার গয়নার ওপর ধার্য হবে কর। তবে এই সমস্ত তথ্য ভ্রান্ত বলে দাবি করেছে সরকার।

জানা গিয়েছিল, এই অ্যামনেস্টি স্কিমের আওতায় দেশের সকলকে নিজের সোনার পরিমা জানাতে হবে সরকারকে। বিবাহিত মহিলারা এই স্কিমের আওতায় খানিকটা ছাড় পেলেও, তাঁদেরও নিজের সোনা সম্পর্কে জানাতে হবে সরকারকে। শুধু তাই নয়, বিল ছাড়া কোনও সোনা রাখলেই তার সম্পর্কে সরকারকে জানাতে হবে।
তবে সরকারি সূত্র বলছে, এমন কোনও স্কিমের প্রস্তাবই দেয়নি কেন্দ্র। আপাতত সাম্প্রতিক আর্থিক পরিস্থিতিতে এমন কোনও প্রস্তাবের দিকে এগোচ্ছে না কেন্দ্র। এদিকে আয়কর বিভাগের তরফেও জানানো হয়েছে যে তারা কোনও মতেই এমন কোনও সোনা বিষয়ক স্কিমের দিকে এগিয়ে যাচ্ছে না। ফলে যে খবর শোনা গিয়েছে 'সোনা' নিয়ে,তা আপাতত লাগু হচ্ছে না বলেই দাবি সরকারী সূত্রের।












Click it and Unblock the Notifications