দিল্লিতে কংগ্রেস-আপ জোটে জট! সিদ্ধান্ত জানালেন শীলা দীক্ষিত

আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিতে আপ-কংগ্রেসের মধ্যে কোনও জোট হচ্ছে না।

আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিতে আপ-কংগ্রেসের মধ্যে কোনও জোট হচ্ছে না। এদিন দুপুরে একথা জানিয়েছেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন সকালে দিল্লিতে আপ-কংগ্রেসের জোট নিয়ে আলোচনা চলছে বলে খবর সামনে আসে।

দিল্লিতে কংগ্রেস-আপ জোটে জট! সিদ্ধান্ত জানালেন শীলা দীক্ষিত

নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা চালাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আমদমি পার্টি। জানা গিয়েছিল, রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দুপক্ষই ৩ টি করে আসনে লড়াই করবে, বাকিটিতে শরিক দল, এমন খবরও সামনে এসেছিল।

শনিবার আম আদমি পার্টির তরফ থেকে দিল্লির ৭ টি লোকসভা আসনের মধ্যে ৬ টির জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়। আপের তরফে জানানো হয়েছিল, দিল্লিতে কোনও মহাজোট হচ্ছে না।

পূর্ব দিল্লি আসনে আপ-এর তরফে প্রার্থী করা হয় অতিশিকে, দক্ষিণ দিল্লি থেকে প্রার্থী রাঘব চাড্ডা, চাঁদনি চক থেকে প্রার্থী পঙ্কজ গুপ্তা, উত্তর-পূর্ব দিল্লি থেকে দিলীপ পাণ্ডে, উত্তর পশ্চিম দিল্লি থেকে গুগন সিং এবং নতুন দিল্লি আসন থেকে ব্রজেশ গোয়েল। সপ্তম তথা পশ্চিম দিল্লির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি আপের তরফ থেকে।

২০১৪-র নির্বাচনে বিজেপি দিল্লির সাতটি আসনের সবকটি আসনই দখল করেছিল। যদিও পরের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে আপ। ৭৭ টি আসনের মধ্যে ৬৬টি দখল করেছিল আপ। এর আগে দিল্লিতে মহাজোট নিয়ে বৈঠক হয়েছিল শারদ পাওয়ারের বাড়িতে। সেই বৈঠকে হাজির ছিলেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+