তিন তালাক ইস্যুতে সংসদে বিজেপির পাশে দাঁড়াল না নীতীশের জেডিইউ
লোকসভা ভোটের ফলাফলের পর মন্ত্রিসভা ঘোষণার সময় থেকেই কিছুটা যেন দূরত্ব বেড়েছে নরেন্দ্র মোদীর বিজেপির সঙ্গে নীতীশ কুমারের এনডিএ-র।
লোকসভা ভোটের ফলাফলের পর মন্ত্রিসভা ঘোষণার সময় থেকেই কিছুটা যেন দূরত্ব বেড়েছে নরেন্দ্র মোদীর বিজেপির সঙ্গে নীতীশ কুমারের এনডিএ-র। সংসদে কোনও মন্ত্রিত্ব নেয়নি জেডিইউ। ফলে সরকার থেকে তাঁরা বেরিয়ে আসতে পারেন বলে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনায় জল ঢেলে নীতীশ জানিয়েছেন, বিজেপির সঙ্গেই আছেন তাঁরা। তবে সংসদে তিন তালাক বিল নিয়ে কিন্তু ভিন্ন মেরুতে দুই সঙ্গী দল।

জেডিইউ জানিয়ে দিয়েছে, তিন তালাকের বর্তমান যে বিল রয়েছে তা নিয়ে ভিন্ন মত রয়েছে তাঁদের। তবে তাঁদের ১৬ জন সাংসদ বিলের বিরুদ্ধে সংসদে ভোট করবেন কিনা তা স্পষ্ট করেনি নীতীশের দল।
জেডিইউ সম্পাদক কেসি ত্যাগী বলেছেন, আমরা বিল সমর্থন করব না। এমনকী দলের সভাপতি আইন কমিশনকে চিঠি লিখে দলের অবস্থান ব্যাখ্যাও করে দিয়েছেন।
জেডিইউ এর অভিযোগ, তিন তালাক বিল নিয়ে এনডিএ-তে কোনও আলোচনা কোনওদিন হয়নি।
ঘটনা হল, জেডিইউ তিন তালাক বিলে সমর্থন না দিলেও বিল পাশ আটকাবে না। কারণ বিজেপির নিজেরই লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাঁরা নিজেরাই বিল পাশ করিয়ে নিতে পারবে। তবে রাজ্যসভায় জেডিইউ-র ৬ জন সাংসদ রয়েছেন। বিল পাশ করাতে গেলে তাঁদের সাহায্য বিজেপির অবশ্যই প্রয়োজন হবে। আর যদি রাজ্যসভায় জেডিইউ বিপক্ষে ভোট দেয় তাহলে বিজেপির পক্ষে তা সুখকর অভিজ্ঞতা হবে না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications