Nitish Kumar: ফের কি NDA-তে প্রত্যাবর্তন নীতীশের? একের পর এক ঘটনায় জল্পনা তীব্র
জোট বদলে সিদ্ধহস্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ( Nitish Kumar)। নিজের প্রয়োজন এবং সময় অনুযায়ী তিনি জোট বলদ করেন। আবার জোটে ছোট দলগুলিকে টেনে আনতে সভাও করেন। এহেন নীতীশ কুমার কি ফের এনডিএ জোটে ফিরতে চলেছেন, সেই প্রশ্নের উত্তরে জল্পনা তৈরি হয়েছে।
বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারির অভিযোগে সোমবার চার্জশিট দাখিল করেছে সিবিআই। তারপর থেকেই নীতীশ কুমারের ফের জোটবদলের জল্পনা তীব্র হয়ে উঠেছে।

২৩ জুন তারই উদ্যোগে পটনায় ১৫ টি বিরোধী দলের বৈঠক হয়। এরপর এই মাসের শুরুতে নীতীশ কুমার ( Nitish Kumar) নিজের দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এখানেই শেষ নয়, আরজেডি সুপ্রিমো লালু যাদব নিজের ছেলের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ার খালি করার জন্য চাপ দিচ্ছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি আমলাতন্ত্রিক রদবদল নিয়েও তাঁদের মধ্যে ঝগড়া হয়।
মহারাষ্ট্রে এনসিপির বিভাজনের পরে ইতিমধ্যে বিরোধী ঐক্যের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। দিল্লির পরিষেবা নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতা করেনি কংগ্রেস, যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে আপ। এছাড়া অন্ধ্র-তেলেঙ্গানার আঞ্চলিকগুলি বিরোধীদের সঙ্গে যোগ দেয়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নীতীশ কুমার নিজের দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন, দলের নিচের অংশ কী বলছে, তার আন্দাজ পেতে। দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে কথা বলে বর্তমান রাজনীতি, প্রধানমন্ত্রী মোদী, বিরোধী ঐক্য নিয়ে সাধারণ মানুষের অবস্থান জানার চেষ্টা তিনি করেন বলেও জানা গিয়েছে।
নীতীশ কুমার এনডিএতে থেকে এনডিএ বদল করার আগেও এধরনের বৈঠক করেছিলেন বলেও জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সিবিআই যেদিন তেজস্বী যাদবকে চার্জশিট দেয়, সেদিন নীতীশ কুমার রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন তথা দলের নেতা হরিবংশের সঙ্গে বৈঠক করেছিলেন।

হরিবংশের এর আগে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটে দলের নির্দেশ উপেক্ষা করেছিলেন। তারপরেই তাঁর সঙ্গে নীতীশ কুমারের ( Nitish Kumar) দীর্ঘ বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ করা যেতে পারে দলবদল নীতীশ কুমারের ট্র্যাক রেকর্ড জ্বল জ্বল করছে। ২০১৩-তে বিজেপি মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পরেই তিনি এনডিএ ছাড়েন। ২০১৯-এ মহাগোটবন্ধন থেকে এনডিএতে যান। আবার ২০২২-এ এনডিএ থেকে ফের মহাগোটবন্ধনে যোগ দেন।
বিহারে নীতীশ কুমারের ( Nitish Kumar) প্রাক্তন ডেপুটি তথা বিজেপি সাংসদ সুশীল মোদী এই সপ্তাহের শুরুতে বলেছিলেন তাঁকে (নীতীশ কুমার) আর এনডিএতে ফেরানো হবে না। তবে রাজনীতিতে না বলে কিছু হয় না। কেননা রাজনীতিকে সম্ভাবনাময় শিল্পই বলে থাকেই বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications