Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নীতীশের নেতৃত্বে বিহার বিধানসভায় আস্থা ভোটে বড় জয় 'মহাজোট' সরকারের

মুখ রক্ষা নীতীশ কুমারের! শক্তি পরীক্ষায় পাশ বিহারের মুখ্যমন্ত্রী। আজ বুধবার বিহার বিধানসভায় আস্থা ভোট ছিল। সেখানে বড় জয় মহাজোট সরকারের। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করল নীতীশের নেতৃত্বে মহাজোট সরকার। জয়ের জন্য প্রয়োজন ছিল ১২২ ভ

মুখ রক্ষা নীতীশ কুমারের! শক্তি পরীক্ষায় পাশ বিহারের মুখ্যমন্ত্রী। আজ বুধবার বিহার বিধানসভায় আস্থা ভোট ছিল। সেখানে বড় জয় মহাজোট সরকারের। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করল নীতীশের নেতৃত্বে মহাজোট সরকার। জয়ের জন্য প্রয়োজন ছিল ১২২ ভোট। কিন্তু নীতীশদের পক্ষে ভোটাভুটতে ১৬০টি ভোট পড়ে।

বিহার বিধানসভায় আস্থা ভোটে বড় জয় মহাজোট সরকারের

অন্যদিকে বিরোধী পক্ষে কোনও ভোটই পড়েনি।

ভোটাভুটিতে বিজেপি অংশ নিলেও পরবর্তীকালে সভা থেকে ওয়াক আউট করে। তবে বিধানসভা কক্ষের মধ্যেই নীতীশের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি বিধায়করা। এমনকি 'রাজনৈতিক বিশ্বাসঘাতকতা'র অভিযোগ তুলে সরব হন বিধায়করা। তবে এদিন ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারী ভোটের ফলাফল ঘোষণা করার সঙ্গে সঙ্গে শাসক দলে আনন্দের জোয়ার কার্যত বয়ে যায়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বিজেপির সঙ্গ ত্যাগের ঘোষণা করেন নীতীশ কুমার। এবং রাতারাতি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন। এরপরেই তেজস্বী যাদবের সঙ্গে হাত মিলিয়ে ফের একবার বিহারের বুকে মহাজোট সরকার তৈরি করেন নীতীশ কুমার। অষ্টমবারের জন্যে ফের একবার বিহারের বুকে মুখ্যমন্ত্রী পদের জন্যে শপথ নেন নীতীশ।

আর এরপরেই বিহারের মুখ্যমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ ছিল এই আস্থা ভোট। যে কোনও মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে বিজেপি! এমন একটা আশঙ্কা ছিল। যদিও তেমন কিছু না ঘটলেও বেশ কয়েকটি ঘটনা রীতিমত চাপে রেখেছিল নীতীশ কুমার। যেমন বুধবার বিধানসভার অধিবেশনের শুরুতেই নাটকীয় ভাবে ইস্তফার কথা ঘোষণা করেন স্পিকার বিজয়কুমার সিনহা।

যদিও তাঁকে নিয়েও মহাজোটের বিধায়কদের একটা আশঙ্কা ছিল। এমনকি পদে থাকার কারণে আস্থাভোটে প্রভাব খাটালেও খাটতে পারেন বলে একটা আশঙ্কা ছিল। যদিও রাজনৈতিক মহল মনে করছে বিহার বিধানসভার স্পিকার বিজকুমার সিনহা বুধবার নীতীশ কুমারের মহাজোট সরকারের সংখ্যাগরিষ্ঠতার কাছে নতি স্বীকার করেই আস্থা ভোটের আগে সরে দাঁড়িয়েছেন।

একদিকে যখন আস্থা ভোটের জন্যে প্রস্তুতি চলছে উল্টোদিকে তখন ২ আরজেডি নেতার বাড়িতে সকাল থেকেই তল্লাশি শুরু দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জমি এবং নিয়োগে দুর্নীতির অভিযোগে তল্লাশি চালানো হয়। এরপরেও আস্থা ভোটে বড় জয় নীতীশের। আর এই জপয়ের পরেই বিজেপিকে তোপ দেগেছেন বিহারেরে মুখ্যমন্ত্রী।

বলেন, কিছুই আজ কাজ করছে না। আছে শুধু অপপ্রচার। এমনকি আগের বিজেপি নেই বলেও মন্তব্য নীতীশ কুমারের। আগে জোটের শরিকদের সম্মান করা হতো বলেও উল্লেখ তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+