বিরোধীরা কি কালো টাকাকে সমর্থন করছে, বিস্ময়প্রকাশ নির্মলা সীতারমণের

নোট বাতিলের বর্ষপূর্তিকে বিরোধীদের কালো দিবস হিসেবে পালন করা নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। বিস্ময়প্রকাশ করে তিনি বলেন, তাহলে কি বিরোধীরা কালো টাকাকে সমর্থন করছে?

নোট বাতিলের বর্ষপূর্তিকে বিরোধীদের কালো দিবস হিসেবে পালন করা নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। বিস্ময়প্রকাশ করে তিনি বলেন, তাহলে কি বিরোধীরা কালো টাকার কারবারকে সমর্থন করছে?

বিরোধীরা কি কালো টাকাকে সমর্থন করছে, বিস্ময়প্রকাশ নির্মলা সীতারমণের

এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, কালো টাকা উদ্ধার করতে এত বড় পদক্ষেপ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু বিরোধীদের হাবভাব দেখে মনে হচ্ছে তাঁরা অর্থনীতিতে কালো টাকার রমরমাকেই সমর্থন করছেন। সেইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও তুলোধনা করতে ছাড়েননি নির্মলা সীতারমণ। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী দুর্নীতি দিকে চোখ বন্ধ করে বসেছিলেন, সেই মনমোহন সিং-র নোট বাতিলের বিরোধিতা করা রীতিমত দুর্ভাগ্যজনক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নেওয়ার আগে হিসেব বহির্ভূত আয়ের ঘোষণা করার যথেষ্ট সময় দিয়েছিলেন। ৩০ শে মার্চ ২০১৬ পর্যন্ত সেই সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু তাতে টনক না নড়ায় অবশেষে এই নোট বাতিলের পথে হেঁটেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এনডিএ যখন ২০১৪ সালে ক্ষমতায় আসে, তখন বিরোধীদের প্রশ্ন ছিল জিএসটি বিল কেন পাস করা হচ্ছে না। সেইসঙ্গে কালো টাকা উদ্ধারে সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেই প্রশ্নও ছিল বিরোধীদের। কিন্তু যখন দুটি বিষয়তেই পদক্ষেপ করা হয়েছে, তখন তাদের মনে হচ্ছে এই পদক্ষেপ না করলেই হত।

তবে নোট বাতিল হয়ে গিয়েছে বলেই সরকার হাত গুটি বসে থাকবে না বলে সাফ জানিয়েছেন নির্মলা সীতারমণ। তাঁর দাবি, কালো টাকার বিরুদ্ধে অভিযান আগামী দিনেও চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+